editor
প্রকাশিত: 2:59 PM, October 7, 2021
নবীগঞ্জ প্রতিনিধি ::
হবিগঞ্জে নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামে অভিযান চালিয়ে মাদক গ্রহণের অভিযোগে ৮ জনকে আটক করেছে মোবাইল কোর্ট । পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেয়া হয় ।
বুধবার ( ৬ অক্টোবর ) রাতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
আটককৃতরা হলেন, চরগাঁও গ্রামের আলকাছ মিয়ার ছেলে শেখ সোহেল মিয়া (৩০) , আব্দুস শহীদের ছেলে সাদ্দাম হোসেন (৩০) , মৃত আফজল মিয়ার ছেলে আব্দুল অজুদ (৫৫), শেখ রিয়াসত মিয়ার ছেলে শেখ ফজল মিয়া (৬০), মৃত শেখ রহমত উল্লার ছেলে শেখ ফজল মিয়া (৪৫), গেদু মিয়ার ছেলে বিদ্যুৎ মিয়া (৫০), মো . ঈসমাইলের ছেলে লিটন (৫২) ও রাজনগর গ্রামের মৃত কাসিম উল্লাহর ছেলে মজিদ মিয়া (৩৮)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় একটি ঘর থেকে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৮ জনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে আটককৃত লিটন মিয়া (৫২) কে ১ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, শেখ সোহেল মিয়া (৩০), সাদ্দাম হোসেন (৩০) কে ৮ মাসের কারাদণ্ড ২ শ টাকা জরিমানা, আব্দুল অজুদ (৫৫), শেখ ফজল মিয়া (৬০), বিদ্যুৎ মিয়া (৫০), শেখ ফজল মিয়া (৪৫) মজিদ মিয়া (৩৮) কে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শত টাকা করে জরিমানা করা হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক-জুয়া ও অপরাধ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ডিএসএস / ৬ অক্টোবর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন