editor
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, মে ৪, ২০২৬
নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা সুলতানা-র দীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের সফল সমাপ্তিতে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৪ মে) দুপুর ১২টায় নগরীর শিবগঞ্জস্থ খরাদিপাড়া বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি ও শিক্ষানুরাগী হাজী মোঃ কুদরত উল্লাহ ফাহের-এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক এর পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাখাওয়াত এরশেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, এ. কে. এম রুহুল আমীন, সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মোঃ নেয়ামত উল্লাহ, সিলেট সদর উপজেলার ইন্সট্রাক্টর এ. কে. এম আনিছুজ্জামান ভূইয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সায়মা সুলতানা, মোহাম্মদ আবদুর রশিদ, মোঃ সানাউল হক, কাজী মুহঃ জাফর।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এলাকার বিশিষ্ট মুরব্বী রুমায়ুন সিদ্দিকী, অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী রাণী দে, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সায়মা আক্তার মিম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মুহিবুর রহমান নিরব।
সভায় বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক হোসনে আরা সুলতানার দীর্ঘ শিক্ষকতা জীবনের ভূয়সী প্রশংসা করেন এবং তার কর্মময় জীবনের অভিজ্ঞতা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। পরিশেষে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক, ছাত্র ও অভিভাবকগণ ফুল ছিটিয়ে গাড়িতে তুলে দেন।
7 ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মির্জা শাহরিয়ার
4 ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশে সংঘটিত শহীদের স্মরণে ও গণহত্যাকাণ্ডের বিচার
5 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার
6 সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়ন। ১৯৫৯ সালে গঠিত এই প্রাচীন ইউনিয়নটি স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে ৫৫ বছরে পদার্পণ
8 সিলেট জেলা ও দায়রা জজ আদালত এবং মহানগর দায়রা জজ আদালতসহ বিচারকশূন্য অবস্থায় চলছে সিলেটের ৮ টি আদালত। সিলেট
6 আগামী ৭ মে ‘বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস’যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের
2 আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিসিকের শ্রমিকদের উত্থাপিত সাত
3 নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা সুলতানা-র দীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের সফল সমাপ্তিতে বিদায়