editor

প্রকাশিত: 10:46 AM, October 14, 2021

নরওয়েতে তীর-ধনুক হামলায় ৫ জন নিহত

নরওয়েতে তীর-ধনুক হামলায় ৫ জন নিহত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক ::

নরওয়ের রাজধানী অসলোর সুপারমার্কেটে তীর-ধনুক হামলায় প্রাণ গেছে ৫ জনের। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ছয়টার দিকে নরওয়ের কংসবার্গ শহরে এই ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, অসলো থেকে দক্ষিণ-পশ্চিমে কংসবার্গ শহরের একটি সুপারমার্কেটে এ হামলা চালানো হয়। এ ঘটনায় জড়িত সন্দেহভাজনকে ড্রামেন শহরের পুলিশ স্টেশনে নেয়া হয়েছে।

নরওয়ে পুলিশের এক মুখপাত্র জানান, ওই ড্যানিশ ব্যক্তি একাই হামলা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এটি সন্ত্রাসী হামলা কিনা, তা তদন্ত করা হচ্ছে।

নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ জানান, হামলার ওই ঘটনা ‘আতঙ্কজনক’।

সংবাদমাধ্যম রয়টার্সকে তিনি বলেন, অনেক মানুষ এই ঘটনায় ভয় পেয়েছে, তা বুঝতে পারছি। তবে তাদের এটি জানা জরুরি, দেশের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কংসবার্গ শহরের পশ্চিমে কুপ এক্সট্রা নামের সুপারমার্কেটের ভেতর ওই ড্যানিশ ব্যক্তি হামলা চালান। হামলায় আহতদের মধ্যে একজন অফ-ডিউটিতে থাকা পুলিশ কর্মকর্তা ছিলেন।

নিজেদের দোকানের ‘ভয়াবহ ঘটনা’ সম্পর্কে কুপ এক্সট্রার এক মুখপাত্র জানান, তাদের কোনো কর্মী ওই হামলায় আহত হননি।

খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার পর হামলাকারীর সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পৌনে ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর হামলাকারীকে ড্রামেন শহরের একটি থানায় নেয়া হয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন স্থানীয় সংবাদমাধ্যম টিভিটুকে জানান, সুপারমার্কেটে কেনাকাটার একপর্যায়ে গণ্ডগোলের শব্দ পান তিনি। এক নারীকে ওই সময় আত্মরক্ষা করতে দেখেন তিনি। এরপরই মার্কেটটির এক কর্নারে কাঁধে তীরসহ তূণীর ও ধনুক হাতে এক ব্যক্তিকে দেখা যায়।

তিনি বলেন, ওই ব্যক্তিকে দেখে প্রাণ বাঁচাতে মানুষজনকে এদিক-ওদিক দৌড়াতে দেখি। তাদের মধ্যে শিশু হাতে এক নারীও ছিল।

ঘটনার সময় হামলাকারী অন্য কোনো অস্ত্র ব্যবহার করেছিল কিনা, তা পুলিশ খতিয়ে দেখছে বলে প্রতিবেদনে বলা হয়। জানা গেছে, হামলার পরপরই অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, হেলিকপ্টারসহ বেশ কয়েকটি যানবাহনকে ঘটনাস্থলে যেতে দেখা যায়।

নরওয়ের বিচারমন্ত্রী মনিকা মেল্যান্ড ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

নরওয়েজুড়ে সব পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে আগ্নেয়াস্ত্র বহন করার নির্দেশ দেয়া হয়েছে।

ডিএসএস / ১৪ অক্টোবর ২০২১ / আল-আমিন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন