editor

প্রকাশিত: 8:19 AM, September 2, 2020

নর্থ ইস্ট মেডিকেলের অবৈধ ব্যবসা, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র

নর্থ ইস্ট মেডিকেলের অবৈধ ব্যবসা, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র

4

সৈয়দ বাপ্পী
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল। চিকিৎসা সেবায় দেশের অন্যতম এই বেসরকারি প্রতিষ্ঠান। বর্তমানে এই হাসপাতালের একটি ইউনিট কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসাও দিচ্ছে কর্তৃপক্ষ। এজন্য সরকার থেকেও ৩ মাস করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়ার জন্য তারা সরকারের কাছে ২৬ কোটি টাকা দাবিও করে। তবে সরকার এই বেসরকারি হাসপাতালটিকে ১৫ কোটি টাকা পর্যন্ত দিতে রাজি হয়েছে মন্ত্রণালয়।
এদিকে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের মতো এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নিয়ে! বিষয়টি তারা স্বীকার করলেও ছাড়পত্র ছাড়া অবৈধভাবে প্রতিষ্ঠানটি তাদের ব্যবসা কিভাবে চালিয়ে জাচ্ছেন বিষয়টি জানতে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তাড়া তা এড়িয়ে যান। এদিকে পরিবেশ অধিদফতর অফিসের একটি সূত্র জানায় এই প্রতিষ্ঠানের পরিবেশ অধিদফতর কর্তৃক কোনো ছাড়পত্র নেই।
সূত্র জানায়, পরিবেশ অধিদফতরের ছাড়পত্রের জন্য তাদের লাইসেন্স নবায়ন করা যাচ্ছে না। তাহলে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান অবৈধ ভাবে পরিচালনা করছেন এমন প্রশ্ন জনমনে।
হাসপাতালের একটি সূত্রে জানা যায়, গেলো ২২ বছর ধরে এই প্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে জাচ্ছেন! এমনকি বর্তমানে করোনা আক্রান্তদেরও চিকিৎসা দিচ্ছেন।
গেলো জুলাই মাসে করোনা ভাইরাস টেস্ট প্রতারণায় সিলগালা করে দেয়া হলো উত্তরার রিজেন্ট হাসপাতাল। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিলো তারা হাসপাতাল ও ক্লিনিক অবৈধভাবে তাদের ব্যবসা চালানোর। চিকিৎসার নামে এমন বাণিজ্য চালিয়ে যাওয়া বেসরকারি এসব হাসপাতাল ও ক্লিনিক নিয়ে এতদিন কারোরই কোনো মাথাব্যথা ছিল না। সম্প্রতি অভিযানের জন্য শুরু হয়েছে অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের তালিকা তৈরির কাজ। কয়েক দিনের মধ্যেই তালিকা ধরে অভিযানে নামার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে সিভিল সার্জন ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে বৈধ ও অবৈধ হাসপাতাল-ক্লিনিকের তালিকা চাওয়া হয়েছে। এছাড়াও অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও জেলা প্রশাসনকে চিঠি দিয়েছেন।
চিঠিতে তিনি উল্লেখ করেছেন, সিলেট জেলা ও মহানগরে যে সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হচ্ছে সেগুলো অনুমোদিত কি না, এ সকল প্রতিষ্ঠানে নিয়োজিত চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ানরা প্রকৃত সনদধারী কি না বা তাদের পেশা পরিচালনা করার অনুমোদন আছে কি না এ সকল বিষয়সমূহ অনুসন্ধান জরুরি। সেই সঙ্গে এ সকল প্রতিষ্ঠান থেকে চিকিৎসাসেবা দেয়ার বিপরীতে যে অর্থ গ্রহণ করা হচ্ছে তা গ্রহণযোগ্য কি না তা নিশ্চিত করা। যে সকল স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান আইনের ব্যত্যয় ঘটিয়ে পরিচালনা করা হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুয়া চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ানদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এ কাজ করা গেলে সিলেটের স্বাস্থ্যসেবার মান উন্নত হবে বলেও তিনি উল্লেখ করেছেন।
সূত্র জানায়, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জনের কাছে বৈধ ও অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের তালিকা চাওয়া হয়েছে। তালিকা পাওয়ার পর তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।
এ ব্যাপারে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, গত সপ্তাহে আমাদের লাইসেন্স নবায়ন হয়েছে। তিনি আরো জানান, হাসপাতালটির পরিবেশ অধিদফতরের ছাড়পত্রের জন্য তারা এখনও আবেদন করেন নি!
পরিবেশ অধিদফতর কেনো ছাড়পত্র দিচ্ছে না জানতে চাইলে সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বলেন, অনেকেরই কাগজাদি সমস্যাসহ নানান কারণে তাদের ছাড়পত্র দেয়া হচ্ছে না। তিনি আরো বলেন, ছাড়পত্র নেই এসব অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার তালিকা হালনাগাদ করে অভিযানে নামবে পরিবেশ অধিদফতর।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

6 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

8 স্টাফ রিপোর্টার: 2 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

6 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 3 শুক্রবার (২১

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

1 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

8 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
5