editor
প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২০
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের ৭ টি আন্তর্জাতিক মাঠের মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। গত কয়েক বছর ধরেই এর পাশে নির্মাণ হচ্ছে আরেক অপরূপ আউটার স্টেডিয়াম। যার অবকাঠামোগত কাজ এখন প্রায় শেষ। শুধু মাঠে মাটি ফেলা ও ঘাস লাগানোর অপেক্ষা।
তবে এইটি আর আউটার স্টেডিয়াম থাকছে না। নতুনভাবে এর নামকরণ করা হচ্ছে সিলেট গ্রাউন্ডস-২। শুধু তাই নয় এটিকে করা হবে আন্তর্জাতিক। এরই মধ্যে আইসিসির কাছে অনুমতি চাওয়ার প্রক্রিয়াগুলো শুরু করেছে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘আমরা আউটার স্টেডিয়ামের কাজ শেষ করে এনেছি। তবে এটিকে আর আউটার স্টেডিয়াম বলা হবে না। এরই মধ্যে আমরা এটি সিলেট গ্রাউন্ড-২ নামকরণ করেছি। আর এটি যেন আন্তর্জাতিক করা হয় সেটির জন্য আইসিসির কাছে অনুমোদন চাওয়ার প্রক্রিয়াগুলোও শুরু করেছি।’
অন্যদিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম-১ এর নামে আসছে পরিবর্তন। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পরিবর্তে এটি হবে শুধু সিলেট ক্রিকেট স্টেডিয়াম। এরই মধ্যে নাম পরিবর্তনের আবেদন করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন নাদেল।
6 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
5 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
5 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
7 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
4 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
4 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
3 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 8 বুধবার (২৪