editor
প্রকাশিত: 8:14 PM, August 23, 2024
বাইরে বের হলে নারীদের মুখ ঢাকা এবং পুরুষদের দাঁড়ি রাখার বাধ্যবাধকতা রেখে আইন করেছে আফগানিস্তান। এছাড়া বিভিন্ন বিষয় নিষিদ্ধও করা হয়েছে। যার মধ্যে অন্যতম হলো নারীরা গাড়ি চালাতে পারবেন না, কেউ গান শুনতে পারবেন না, পুরুষ সঙ্গী ছাড়া কোনো গাড়ি চালক নারীকে পরিবহন করতে পারবেন না, মিডিয়াগুলোকে শরীয়াহ আইন মেনে চলতে হবে এবং তারা জীবন্ত কোনো কিছুর ছবি প্রকাশ করতে পারবে না।
গত বুধবার এই ৩৫ ধারার আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়। আফগানিস্তানের আইন ও বিচার মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালে দেওয়া সুপ্রিম নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশনা এবং শরীয়াহ আইন অনুযায়ী নতুন এ আইনটি করা হয়েছে। এটি কার্যকরে কাজ করবে নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়।
দেশটির আইন ও বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র বারাকাতুল্লাহ রাসুলি এক বিবৃতিতে বলেছেন, “এই আইন অনুযায়ী নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় ভালোকে প্রচার এবং খারাপকে ইসলামী শরীয়াহ অনুযায়ী আটকাবে।”
আইন অনুযায়ী, নারীদের বোরকা পরে মুখ ঢেকে বের হতে হবে, পুরুষরা দাঁড়ি শেভ এবং কেউ নামাজ ও রোজা বাদ দিতে পারবেন না।
কেউ আইন ভঙ্গ করলে হয় পরামর্শ দেওয়া হবে, সতর্ক করা হবে, মৌখিক হুমকি দেওয়া হবে, সম্পত্তি বাজেয়াপ্ত করা, তিন থেকে চারদিন কারাদণ্ড দেওয়া হবে এবং প্রয়োজনীয় শাস্তি দেওয়া হবে।
এসব শাস্তির মাধ্যমেও যদি কেউ না শোধরায় তাহলে পরবর্তী পদক্ষেপের জন্য তাদের আদালতে পাঠানো হবে।
আফগানিস্তানের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় এর আগে থেকেই অবশ্য এসব নিয়ম কার্যকরের চেস্টা চালিয়ে আসছে। এর অংশ হিসেবে ইতিমধ্যে কয়েক হাজার মানুষকে আটক করা হয়েছে। নতুন আইনের মাধ্যমে আটকৃতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কি না সে বিষয়টি স্পস্ট নয়।
আফগানিস্তানের নতুন শাসক তালেবান জানিয়েছে, তারা শরীয়াহ এবং স্থানীয় রীতিনীতি অনুযায়ী নারীদের অধিকারকে শ্রদ্ধা জানাবে।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না