editor
প্রকাশিত: 6:15 PM, January 11, 2025
বিশিষ্ট আলেমে দ্বীন ও সমাজসেবী মাওলানা আমিনুল ইসলাম বলেছেন, দ্বীনি শিক্ষা অর্জনের মাধ্যমে নারীদের এগিয়ে যেতে হবে। নারীরা সুশিক্ষায় শিক্ষিত হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে। নারীদের পিছনে ফেলে উন্নয়ন অগযাত্রা ত্বরান্বিত হয় না। তাই পর্দা ও আদবের সাথে নারীদের এগিয়ে যেতে হবে। তবেই দেশ ও জাতির কল্যাণ সাধিত হবে।
তিনি শনিবার (১১ জানুয়ারি) সকালে বড়লেখা উপজেলা বর্ণী ইউনিয়নের পাকশাইল মহিলা মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য সাইবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলার প্রাক্তন ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, প্রবাসী সাংবাদিক নুরুল হক জুয়েল, প্রবাসী কমিউনিটি লিডার বিলাল আহমদ ফারুক, বিশিষ্ট রাজনীতিবিদ কামাল উদ্দিন। আবু উবায়দার পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পাকশাইলের বিশিষ্ট মুরব্বী নোমান উদ্দিন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মো. ফজলুল হক সোহেল, পাকশাইল গ্রেট ভিশনের সভাপতি জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রতিটি শ্রেণিতে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী এবং ক্বেরাত ও গজল প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়,তৃতীয় স্থান অধিকারীদেরকে পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও বিশেষ মেধাবী হিসেবে তিনজনকে পুরষ্কৃত করা হয়।
উল্লেখ্য ২০১৮ সালে আব্দুস সালাম ও আব্দুল মান্নান কর্তৃক প্রদত্ত দানকৃত ভূমিতে যুক্তরাজ্য প্রবাসী জনাব আব্দুল মুয়ীদের উদ্যোগে পাকশাইল মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
8 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
7 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
5 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
7 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 1 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
2 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে