editor

প্রকাশিত: 7:08 PM, March 15, 2025

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সিলেট ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম ওয়াচ এর মানববন্ধন

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সিলেট ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম ওয়াচ এর মানববন্ধন

সিলেটের সময় :: সারাদেশে নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার নিশ্চিত করতে হবে। দেশব্যাপী নৈরাজ্যিক পরিস্থিতি সৃষ্টিকারী ফ্যাসিস্ট দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আমরাও জাগ্রত ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম ওয়াচ আর এফ । শনিবার (১৫ মার্চ) বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম ওয়াচ সিলেট বিভাগের বিভাগীয় সভাপতি বিপ্লবী শ্রমিক নেতা নুরুল হুদা সালেহ এর সভাপতিত্বে ও বাংলাদেশ লেখক শিবির সিলেট জেলার সংগঠক মিনহাজ আহমেদ পরিচালনায়

মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সফর আলী খান, ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম ওয়াচ সিলেটের সম্পাদক এনায়তুর রহমান নিরুপম, বেসরকারি শিক্ষক নেত্রী জাহানারা আক্তার, মানবাধিকার কর্মী শিক্ষানবিশ অ্যাডভোকেট বাবলু, মানবাধিকার সংগঠন অধিকার সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত মহিবুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, আইন সবার উর্ধ্বে, আইনের উর্ধ্বে কেহ নয় “মানবাধিকার লঙ্ঘনজনিত অপরাধ ও দুর্নীতিরোধে আমরা সচেষ্ট” দেশব্যাপী নারীদের উপর যেভাবে সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের ঘটনা বেড়েছে তা আশঙ্কাজনক। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার কারণে এসব সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা চরম উদ্বেগ, ক্ষোভ ও বেদনার সঙ্গে লক্ষ্য করছি, নারী-শিশু ধর্ষণ এবং সহিংসতার ঘটনা একটি ভয়াবহ জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। মানবতা বিবর্জিত এসব অপরাধের বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু বারবার দেখা যাচ্ছে, বিচারহীনতা নয় তো বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এ ধরনের ঘটনা কমছে না বরং বাড়ছে। ধর্ষক ও নারী শিশু নির্যাতনকারীদের প্রতি কোনো প্রকার সহানুভূতি বা শিথিলতা দেখানোর সুযোগ নেই। তাই আমরা সরকার ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি- ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি দাবী ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন