editor
প্রকাশিত: 7:51 PM, November 4, 2022
ডিএসএস ডেস্ক:: সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ বলেছেন, ‘নারীদের সমান অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আর দেশের উন্নয়ন নিশ্চিত করতে নারীর মর্যাদা ও ক্ষমতায়নে অগ্রগামী শেখ হাসিনার সরকার।’ ‘সরকারের কার্যকরি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ফলে অগ্রগামী অবস্থানে অবস্থান করছেন নারী। প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার ফলে নারীরা ছেলেদের সাথে সমান্তরালে অনলাইন মার্কেট প্লেসে কাজ করে অর্থ উপার্জন করছেন। দেশের অর্থনৈতিক বুনিয়াদকে সুসংহত করছেন। এখন আর পুঠিয়ার মহিমার মত কোন নারীকে আর দূর্ভাগ্য বরণ করতে হয় না‘। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে।’ পরিশেষে তিনি সিলেট উইন্টার ফ্যাস্টিবাল আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পাশাপাশি এ ধরণের আয়োজন সব সময় অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে নাফিস শামস তিয়াস ও নাজিয়া চৌধুরীর আয়োজনে নগরীর পাঠাটুলাস্থ খান প্যালেস কনভেশন হলে ৩ দিন ব্যাপী সিলেট উইন্টার ফ্যাস্টিবালের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার এর সাবেক সভাপতি এটিএম সুয়েব, দৈনিক একাত্তর এর কথার উপসম্পাদক মঈন উদ্দিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য রাহাত তরফদার, সিলেট চেম্বার এর পরিচালক সালেহীন নাহিয়ান , সিজিএস সভাপতি শান্ত দেব, সম্পাদক সালাউদ্দিন বাবলু, মেহেদী হাসান খান , আব্দুল আলিম তুষার, নাজিয়া আহমেদ প্রমুখ। দিনব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। ফ্যাস্টিবালটি চলবে ৩, ৪ ও ৫ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।বিজ্ঞপ্তি
ডিএসএস/৪ নভেম্বর/পিভি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন