admin
প্রকাশিত: 11:50 PM, October 4, 2025
সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও সিসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, বিএনপি একটি নারী বান্ধব দল এবং নারীর ক্ষমতায়ন, শিক্ষা, কর্মসংস্থান ও অধিকার প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলটি ঐতিহাসিক অবদান রেখে এসেছে। তিনি বলেন, আগামী দিনেও বিএনপি নারী উন্নয়নের সেই ধারা অব্যাহত রাখবে।
তিনি বলেন, গ্রামে গ্রামে গিয়ে সাধারণ নারীদের মাঝে তারেক রহমানের ৩১ দফা, ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, বেকারভাতা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মতো জনকল্যাণমূলক কর্মসূচি ছড়িয়ে দিতে হবে। তিনি মহিলা দলকে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে জোর প্রচারণার আহ্বান জানান এবং বলেন, বিএনপির বিরুদ্ধে একটি দল নারী কর্মীদের ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারে যেনো গ্রামগঞ্জের মহিলারা বিভ্রান্ত না হন, সে দিকে বিশেষ নজর রাখতে হবে।
তিনি শনিবার (৪ অক্টোবর) সিলেট মহানগরের ১১নং ওয়ার্ড মহিলা দলের আহবায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
১১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক খালেদা আক্তারের সভাপতিত্বে ও সদস্য কাজী আমাল রীতার পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজী ও সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজি। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রেহেরা ফারুক শিরিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহিলা কানন জেরীন, আছমাহুল হুসনা খান, রোসনা বেগম, মুন্নী খানম, জয়ন্তী বালাদেবী, মহনগর বিএনপির সদস্য মাহবুবুর রহমান মন্তাজ, মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, বিদ্যুত শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক বিলীপ কুমার দাস প্রমুখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন