editor

প্রকাশিত: 3:33 PM, July 18, 2026

নার্সিং পেশা শুধু চাকরি নয়, মানবসেবার মহান ব্রত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে বি.এসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নার্সিং পেশা শুধু চাকরি নয়, মানবসেবার মহান ব্রত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির

7

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির বলেছেন, নার্সিং পেশা শুধু একটি চাকরি নয়, এটি মানবসেবার এক মহান ব্রত। বৈশ্বিক মহামারি ও নানামুখী স্বাস্থ্য সংকটে আমাদের নার্সরা যেভাবে ফ্রন্টলাইনার হিসেবে কাজ করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশ এখন আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে এবং আমাদের দক্ষ মানবসম্পদ, বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের বিশ্বজুড়ে বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে। আমি বিশ্বাস করি, আজকের বিদায়ী শিক্ষার্থীরা দেশ ও বিদেশের মাটিতে তাদের মেধা, যোগ্যতা ও মানবিকতা দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমাদের অর্জিত শিক্ষা ও প্রশিক্ষণকে কেবল পেশাগত দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ না রেখে, আর্তমানবতার সেবায় উজার করে দিতে হবে। রেড ক্রিসেন্টের যে সেবামূলক মূলনীতি, তা যেন তোমাদের কর্মজীবনে সবসময় প্রতিফলিত হয়।

শনিবার (১৮ জুলাই) সকালে নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দের আয়োজনে বি.এসসি ইন নার্সিং (১ম ব্যাচ) এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী (৭ম ব্যাচ)-এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

5

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তারের সভাপতিত্বে ও নার্সিং কলেজের শিক্ষার্থী সুস্মিতা চন্দ ও অনামিকা চন্দ এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ জিয়াউর রহমান চৌধুরী বলেন, সিলেটের স্বাস্থ্যসেবা ও নার্সিং শিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। বিশেষ করে নার্সিং খাতের উন্নয়ন, উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য সিলেটে একটি বিশ্বমানের ‘নার্সিং হাব’ তৈরি করা হবে। এই হাবের মাধ্যমে আমাদের নার্সরা আধুনিক চিকিৎসা প্রযুক্তির সাথে পরিচিত হতে পারবে এবং দেশ-বিদেশে দক্ষ মানবসম্পদ হিসেবে অবদান রাখতে সক্ষম হবে।

8

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস-চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য অধ্যাপক ডা. শামিমুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারী ও সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য ভিপি মাহবুবুল হক চৌধুরী।মৌলভীবাজার সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান ফয়সল চৌধুরী।

3

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্টে সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন, নির্ঝয় রায়, আবু সাইদ মো. ইব্রাহিম, কামরুজ্জামান দিপু,পারভেজ আহমদ, আলিমুল এহসান চৌধুরী, তাহমিনা হাসান চৌধুরী, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের শিক্ষিকা পূজা আচার্য্য, রেড ক্রিসেন্টে সিলেট ইউনিটের সহকারী পরিচালক মিজানুর রহমান মিজান, যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির।

এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দ এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নবীন চিকিৎসাসেবা কর্মীদের বিদায়বেলায় বক্তারা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং মানবসেবায় নিজেদের আত্মনিয়োগ করার দিকনির্দেশনা প্রদান করেন।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দেশ গড়ায় গুরুত্ব দিতে হবে: আবুল কাহের চৌধুরী শামীম

পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দেশ গড়ায় গুরুত্ব দিতে হবে: আবুল কাহের চৌধুরী শামীম

5 বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ এবং পারস্পরিক

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও স্ব-শাসিত স্থানীয় সরকার ব্যবস্থা চালুর কোনো বিকল্প নেই: অধ্যাপক শফিক

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও স্ব-শাসিত স্থানীয় সরকার ব্যবস্থা চালুর কোনো বিকল্প নেই: অধ্যাপক শফিক

8 জাতীয় সমাজতান্ত্রিক দল কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, সিলেট বিভাগীয় সমন্বয়ক ও জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, দেশের

‘দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ফল ও চারা বিতরণ’

‘দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ফল ও চারা বিতরণ’

6 এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এস. কে. দত্ত অনুপ এবং এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট-৪ এর গভর্নর মো. ইকবাল হোসেন (আফাজ)-এর নেতৃত্বে

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

2 আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল হযরত আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে

কানাডায় সিলেটের কৃতি সন্তান শরীফ হত্যা, অভিযুক্তের কারাদণ্ড

কানাডায় সিলেটের কৃতি সন্তান শরীফ হত্যা, অভিযুক্তের কারাদণ্ড

3 কানাডার অন্টারিও প্রদেশের ওয়েন সাউন্ড শহরের জনপ্রিয় রেস্তোরাঁ দ্য কারি হাউস-এর মালিক ও সিলেটের জৈন্তাপুর উপজেলার কৃতি সন্তান শরীফ

জৈন্তাপুরে পৌরসভা গঠনের আনুষ্ঠানিক, গেজেট প্রকাশ

জৈন্তাপুরে পৌরসভা গঠনের আনুষ্ঠানিক, গেজেট প্রকাশ

7 জাহিদুল ইসলাম : সিলেটের জৈন্তাপুর উপজেলায় দীর্ঘদিনের প্রত্যাশিত পৌরসভা গঠনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর

ফ্রান্সে কুলাউড়ার তরুণদের সমুদ্র ভ্রমণ ও মিলনমেলা

ফ্রান্সে কুলাউড়ার তরুণদের সমুদ্র ভ্রমণ ও মিলনমেলা

8 ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সে বসবাসরত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তরুণ প্রবাসীদের উদ্যোগে এক দিনব্যাপী সমুদ্র ভ্রমণ, বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

জৈন্তাপুরে চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে থানায় ও ইউএনওর কাছে অভিযোগ

জৈন্তাপুরে চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে থানায় ও ইউএনওর কাছে অভিযোগ

2 জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের তেতালী বিল ইজারা নিয়ে বর্তমান ইউপি চেয়ারম্যানসহ দুই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার

1
8