editor
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, মে ২২, ২০২৬
ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর সন্ত্রাসী ও ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর শাখা।
শুক্রবার (২২ মে) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি মুফতী ফয়জুল হক জালালাবাদী ও সাধারণ সম্পাদক এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি পালন শেষে জুমআর নামাজ আদায় করে বের হওয়ার পর পুলিশের উপস্থিতিতেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ এবং পরবর্তীতে হকিস্টিক দিয়ে অতর্কিত এই হামলা প্রমাণ করে যে, দেশে রাজনৈতিক সহিংসতা ও ভিন্নমত দমনের পুরনো ও কলুষিত সংস্কৃতি নতুন রূপে ফিরে আসছে।
নেতৃদ্বয় আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলায় যুক্তি, সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণের পরিবর্তে হামলা, রক্তপাত ও ভয়ভীতি প্রদর্শনের পথ বেছে নেওয়া রাষ্ট্র ও রাজনীতির জন্য একটি ভয়াবহ অশনিসংকেত। একজন গণঅভ্যুত্থানের কর্মীকে প্রকাশ্যে আক্রমণ, আহতদের মাথা ফাটিয়ে দেওয়া এবং মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা শুধু সাধারণ সন্ত্রাস নয়; এটি এক ধরনের দখলদার রাজনৈতিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ।
বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, দেশের সাধারণ জনগণ একটি মানবিক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করেছিল। কিন্তু নতুন বাংলাদেশেও যদি রাজনৈতিক কর্মসূচিতে হামলা, পুলিশি নীরবতা এবং দলীয় সন্ত্রাস অব্যাহত থাকে, তবে জনগণের সেই প্রত্যাশা ও গণঅভ্যুত্থানের চেতনা ভয়াবহভাবে ব্যর্থ হবে।
ইসলামী ঐক্যজোটের নেতৃদ্বয় অবিলম্বে এই কাপুরুষোচিত হামলার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একই সঙ্গে তাঁরা আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং ভবিষ্যতে যেকোনো রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
8 ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর সন্ত্রাসী ও ন্যক্কারজনক হামলার তীব্র
8 জমকালো আয়োজন ও সিলেটের বিশিষ্ট গুণীজনদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির ‘ফ্যামিলি
6 দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সুনির্দিষ্ট লিখিত সামাজিক ও পারিবারিক অভিযোগের প্রেক্ষিতে সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মাহিন আজাদ (খোকন)-এর
7 সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন রহিমের ওপর অতর্কিত ও বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। 3 বৃহস্পতিবার
5 আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বৃহত্তর মুফতির বাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক
3 ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পটিকে দ্রুত রাজস্ব খাতে (স্থায়ী) স্থানান্তরের দাবিতে সিলেট-৩
4 শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং প্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের কার্যকর যোগাযোগ জোরদারের লক্ষ্যে সিলেট নগরীর অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম
6 প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা ‘নকশী বাংলা ফাউন্ডেশন’-এর উদ্যোগে সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি