editor
প্রকাশিত: 11:43 AM, September 24, 2020
অনলাইন ডেস্ক
মাস্ক পরার ব্যাপারে কিছু নিয়ম শিথিল করল নিউজিল্যান্ড সরকার। এখন থেকে অকল্যান্ড শহর বাদে দেশের অন্যত্র গণপরিবহনে মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকছে না। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ কমতে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বুধবার জারি করা সরকারি ঘোষণায় বলা হয়, শুধু অকল্যান্ড বাদে দেশের অন্যত্র মাস্ক ছাড়াই লোকজন গণপরিবহনে উঠতে পারবেন। সম্প্রতি দেশটিতে নতুন করে সংক্রমণের কেন্দ্র হয়ে ওঠে এই অকল্যান্ড।
গত সোমবার থেকে অকল্যান্ড বাদে দেশটির সর্বত্র মহামারিসংক্রান্ত নানা বিধিনিষেধ তুলে নেওয়া শুরু হয়।
করোনার সংক্রমণ ঠেকাতে নিউজিল্যান্ডের দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ সারা বিশ্বে প্রশংসা কুড়িয়েছে। গত জুন মাসে দেশটি অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
কিন্তু গত আগস্ট মাসে অকল্যান্ডে নতুন করে সংক্রমণ শুরু হয়। দেশটির বড় এই শহরটিতে সাময়িক লকডাউন ঘোষণা করা হয়।
নিউজিল্যান্ডে এখন পর্যন্ত ১ হাজার ৪৬৮ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৫ জন।
কোভিড-১৯ সংক্রমণের শুরুর দিকে তা প্রতিরোধের ব্যবস্থা হিসেবে চার স্তরের সতর্কতামূলক ব্যবস্থা নেয় নিউজিল্যান্ড। এর মধ্যে অকল্যান্ড বাদে দেশটির প্রতিটি অঞ্চল সবচেয়ে কম ঝুঁকির প্রথম স্তরে আসে। এর অর্থ হচ্ছে জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে আসে পুরো দেশে। চালু হয় খেলাধুলা ও বিয়ের অনুষ্ঠান।
এবার মাস্ক পরার নিয়মটি শিথিল করার মূল কারণ হলো দেশটিতে গোষ্ঠী সংক্রমণের কোনো প্রমাণ নেই। তাই সরকার গণপরিবহনে মাস্ক পরার বিষয়টি বাধ্যতামূলক রাখেনি। তবে তারা মানুষকে গণপরিবহনে মাস্ক পরতে উৎসাহিত করছে। এখন অকল্যান্ড দ্বিতীয় পর্যায়ের ঝুঁকির স্তরে আছে। তাই সেখানে এখনো মাস্ক পরা বাধ্যতামূলক।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে