editor
প্রকাশিত: 11:28 AM, October 18, 2021
ডিএসএস ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবু ছালা মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার ১৬ (অক্টোবর) রাত ১টার দিকে ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইড পার্কের বাইরে এ ঘটনা ঘটে। ছালা মিয়া (৫১) ই-বাইকে করে গ্রুবহাব নামক একটি প্রতিষ্ঠানের অধীনে খাবার সরবরাহের কাজ করতেন। ছিনতাইকারী তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পুলিশ আহত অবস্থায় তাকে বেলভিউ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, ছালা মিয়া একটি ই-বাইক চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ছিনতাইকারীরা তাকে থামান এবং হামলা করেন। তারা ছালা মিয়ার বাইক নিয়ে পালিয়ে যান। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
নিউ ইয়র্ক পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের ১০ অক্টোবর পর্যন্ত সাতটি ছিনতাই বা ডকাতির ঘটনা ঘটেছে। যা গত বছরের তুলনায় দ্বিগুণ।
ডিএসএস / ১৮ অক্টোবর ২০২১ / আল-আমিন
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
3 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
4 মো: আল-আমিন মিয়া 3 সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি
1 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
2 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
1 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
6 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা