editor
প্রকাশিত: ৭:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২০
ডেস্ক রিপোর্ট: নির্বাচন কমিশনের (ইসি) করা মামলায় আগাম জামিন চেয়ে ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর করা আবেদনের ওপর আজ মঙ্গলবার বেলা দেড়টায় হাইকোর্টে শুনানি হবে।
আজ নিক্সন চৌধুরীর আইনজীবীর আরজির পরিপ্রেক্ষিতে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এই সময় নির্ধারণ করেন।
নিক্সন চৌধুরীর জামিন আবেদনটি গত রোববার হাইকোর্টে জমা দেন তাঁর আইনজীবী শাহদীন মালিক। যা আজ শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।
আজ সকালে আদালতের কার্যক্রম শুরু হলে আইনজীবী শাহদীন মালিক বলেন, আবেদনটি কার্যতালিকার ৩৯৮ ক্রমিকে রয়েছে। সামনে এগিয়ে আনার আরজি জানাচ্ছি।
পরে আদালত আজ বেলা দুপুর দেড়টায় শুনানির সময় নির্ধারণ করেন।
আদালতে শাহদীন মালিকের সঙ্গে ছিলেন আইনজীবী এম মনজুর আলম।জামিন আবেদনের শুনানি উপলক্ষে নিক্সন চৌধুরী আজ সকালে আদালত প্রাঙ্গণে আসেন।
স্বতন্ত্র সাংসদ নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ফরিদপুরের চরভদ্রাসন থানায় ১৫ অক্টোবর মামলা করে নির্বাচন কমিশন।
ইসির করা মামলায় নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ১০ অক্টোবরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন, গালিগালাজ ও হুমকির অভিযোগ আনা হয়।
চরভদ্রাসন থানায় করা মামলার বাদী জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম।
তিনি চরভদ্রাসনের ওই উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন।
মামলাটি দায়ের পর চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন খানম জানিয়েছিলেন, মামলাটি তদন্তের জন্য থানার পরিদর্শক (তদন্ত) জিয়ারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুততম সময়ে মামলার তদন্ত শেষ করা হবে।
1 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
1 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
3 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
4 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬
1 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও
1 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।
6 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর
4 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়