editor

প্রকাশিত: 10:26 PM, December 18, 2024

নিত্যপণ্যের দাম কমানোর বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া খুবই দরকার: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

নিত্যপণ্যের দাম কমানোর বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া খুবই দরকার: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্ঠার কার্যালয়ে ইমেইলে এক বার্তা প্রেরণ করেছেন।

বার্তায় নেতৃবৃন্দ বলেন- চাউল, তৈলসহ নিত্যপণ্য ও ঔষধের দাম ঘনঘন বৃদ্ধির কারনে দেশের সাধারণ জনগণের মধ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। ব্র্যাক ইন্সিটিটিউট অব গভর্নেন্স ও ডেভেলপমেন্টের (বিআইজিডি) এক জরিপে গত আগস্টে দেশের ৬০ শতাংশ জনগণ বলেছেন দেশ সঠিক ভাবেই এগোচ্ছে। জনমত জরিপে দেশের সঠিক চিত্র ওঠে আসবে এটা জোর দিয়ে বলা যায় না। কোন জরিপই শতভাগ শুদ্ধ নয়। তবে জরিপের মাধ্যমে পরিস্থিতির অনেকটা আঁচ পাওয়া যায়। একই সংস্থার দ্বিতীয় জরিপে দেশের ৬৭ শতাংশ মানুষ দ্রব্যমূল্য ও অর্থনৈতিক মন্দার কথা উল্লেখ করেছেন। বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন সরকার অর্থনৈতিক স্বস্থি ও আইনশৃঙ্খলার উন্নতি না ঘটাতে পারলে জনগণ আস্থা হারিয়ে ফেলবে। মোটকথা নিত্যপণ্যের অস্বাভাবিক দাম ঘনঘন বৃদ্ধিতে সাধারণ মানুষের অবস্থা চিড়ে-চ্যাপ্টা। এমনিতে তথাকথিত নির্বাচন ও গণতন্ত্রের দাবিদার ও সংস্কার বিরোধীরা বর্তমান বিপ্লবী সরকারকে হুমকি ধামকি দেয়া শুরু করেছে। ছাত্র-জনতার গণঅভ্যুন্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এ সরকারের বড় শক্তি জনগণের সমর্থন। সেই জনসমর্থন অটুট রাখার বিষয়ে শক্তিশালী উদ্যোগ ও কার্যকর ব্যবস্থা নেওয়া অত্যাবশ্যকীয়। মোটকথা নিত্যপণ্যের দাম কমানোর বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া খুবই দরকার।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক