editor

প্রকাশিত: 3:57 PM, September 7, 2024

নিপীড়নের চিত্র থাকবে গণভবনের জাদুঘরে: উপদেষ্টা নাহিদ

নিপীড়নের চিত্র থাকবে গণভবনের জাদুঘরে: উপদেষ্টা নাহিদ

অনলাইন ডেস্ক:: জাদুঘরে রূপান্তরের পর গণভবনে ছাত্র–জনতার অভ্যুত্থানের নানা ঘটনার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের নিপীড়নের চিত্রও থাকবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘এখানে প্রথমত ৩৪ দিনের পুরো সময়ের স্মৃতির দিনলিপি থাকবে। যাঁরা নিহত হয়েছেন, তাঁদের তালিকা থাকবে, স্মৃতি থাকবে। এই আন্দোলন ছাড়াও গত ১৬ বছরের লড়াইয়ের একটি মুহূর্ত আমরা ৫ আগস্ট পেয়েছিলাম। এই ১৬ বছরে যে নিপীড়ন হয়েছে, যাঁরা গুম হয়েছেন, তাঁদের তালিকা থাকবে। যাঁরা বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন, এসব বিষয়ের একটি উপস্থাপনা থাকবে। এমনকি এখানে যে স্থাপনা এখন ভাঙা অবস্থায় রয়েছে, সেটিকে সেই অবস্থায় রেখে এখানে জাদুঘর করা হবে।’

আজ শনিবার সকালে গণভবন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেছেন নাহিদ ইসলাম। এ সময় আরও ছিলেন শিল্প, গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিদর্শন শেষে তাঁরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন হিসেবে ব্যবহৃত গণভবনকে জুলাই-আগস্টে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় ঘটনা ধরে রাখতে জাদুঘর করার পরিকল্পনার অংশ হিসেবে তিন উপদেষ্টা সেখানে পরিদর্শন করেছেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘আগামী সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব। দ্রুত কাজ শেষ করে যেন উদ্বোধন করা যায়, তা বলা হয়েছে। একটি বিশেষজ্ঞ কমিটি থাকবে। দেশ–বিদেশের শিল্পী ও জাদুঘর–বিশেষজ্ঞ এবং অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে—তাঁদের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিতে বলা হয়েছে।’

নাহিদ ইসলাম বলেন, ‘গণভবনে আমরা দেখেছি, প্রচুর দেয়াললিখন রয়েছে, গ্রাফিতি রয়েছে। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ পুরো ভবনের চারপাশে। এখানে যেসব আসবাব লুট হয়েছে, পরে যেগুলো মানুষ রেখে গেছেন—সব কটি সংরক্ষণ করা হয়েছে। আমরা চেষ্টা করব সেগুলোকে রেখেই কার্যক্রম শুরু করতে।’

গণভবন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহার হয়ে থাকে। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, তা নিয়ে অন্তবর্তী সরকারের উপদেষ্টারা আলোচনা করেছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, ‘বিষটি পরে আলোচনা হবে। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এখন যেখানে আছেন, সেখানেই থাকবেন।’

আন্দোলনে আহত ব্যক্তিদের তালিকা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নাহিদ বলেন, ‘আমাদের শহীদ পরিবারের তালিকা শেষের দিকে। এসব পরিবার নিয়ে আমরা স্মরণসভার আয়োজন করব। সেখানেই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ঘোষণা দেওয়া হবে। আহত ব্যক্তিদের চিকিৎসায় আর্থিক সহায়তার প্রতিশ্রুতিসহ অন্যান্য প্রতিশ্রুতি ও হতাহতের তালিকা আমরা সেখানে ঘোষণা করব।’

এখানে তো অনেক প্রধানমন্ত্রী ছিলেন, তাঁদের স্মৃতি সংরক্ষণের কোনো উদ্যোগ রয়েছে কি না, এমন প্রশ্নে শিল্প, গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান কারও নাম উল্লেখ না করে বলেন, ‘এক টাকা দিয়ে মালিকানা নিয়ে নেওয়া হয়েছিল, না? এক টাকা দিয়ে। জনগণের ছিল কতখানি। আমরা জনগণের জন্য উন্মুক্ত করার চিন্তা করছি।’

বিভিন্ন মাজারে হামলা, শিক্ষকদের নিপীড়িনসহ নানা ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কি না, মানবাধিকারকর্মী হিসেবে কীভাবে দেখছেন—এমন প্রশ্নে আদিলুর রহমান বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। এমন ঘটনা যাতে যেন না ঘটে, সে জন্য উদ্যোগ নিচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পৃক্ত করে কাজে লাগানোর চেষ্টা করছি। এ ধরনের ঘটনা একেবারে অগ্রহণযোগ্য।

দৈনিক সিলেটের সময়/আর.এম

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

আসন্ন দূর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলার মানবন্ধন

“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেটে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন

সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গু প্রতিরোধে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে মশা নিধন কর্মসূচি পালন

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট জেলা-মহানগর যুবদলের শ্রদ্ধা

ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসায় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সৌজন্য সাক্ষাৎ

সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের সাথে অশালীন আচরণে নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও