editor
প্রকাশিত: 9:13 PM, May 29, 2023
কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরাম এর সদস্য সচিব ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী দলীয় কর্মসূচীতে অংশগ্রহনের সময় জিঞ্জিরায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সিলেটে এক প্রাতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৯ মে সোমবার) বিকেলে নগরীর দাড়িয়াপাড়াস্থ একটি হোটেলের হলরুমে সিলেট জেলা নারী ও শিশু অধিকার ফোরাম এর উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক ডাঃ মোঃ শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব তাহছিন শারমিন তামান্নার সঞ্চালনয়ায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েসলোদী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ভিপি সামিয়া বেগম চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মমিন, বিএনপি নেতা এডভোকেট আব্দুল মুকিত অপি। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মহিলা দলের জাহানারা ইয়াসমিন, শেখ নাজমা বেগম, আব্দুল লতিফ খান, বোরহান উদ্দিন, কয়েস আহমদ সাগর, জালাল উদ্দিন শামীম, নাদিরা সুলতানা, মোঃ আব্বাস আলী, মোঃ আব্দুল মোনিম পারভেজ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জনবিচ্ছিন্ন সরকারের সন্ত্রাসী বাহিনীর দ্বারা বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা ও মিথ্যে মামলা দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। বর্তমানে আওয়ামী ফ্যাসিষ্ট সরকার বিরোধী মত দমন করতে সান্ত্রাসী হামলা করছে। নিপুন রায় চৌধুরী উপর সন্ত্রাসী হামলা তার একটি জ¦লন্ত উদাহরণ। সরকারের জানা উচিৎ গনতান্ত্রিক দেশে মামলা, হামলার ভয় দেখিয়ে ক্ষমতায় টিকে থাকা যায়না। এধনের প্রতিহিংসা থেকে সরকারকে বিরত থাকার আহবান জানান বক্তারা।
২৯-০৫-২০২৩ এস সামি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন