editor
প্রকাশিত: 4:34 PM, March 23, 2025
সিলেটের সময় ডেস্ক :: দিনাজপুরের হাকিমপুর হিলিতে তেলবাহী লরী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে লরীর চাপায় হেল্পার রাসেল মিয়া(৩৬) ও তেলের পাম্পের ম্যানেজার সাব্বির হোসেন সৈকত(৪০) নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) দুপুর সাড়ে বারোটার দিকে হিলি-দিনাজপুর রোডের উপজেলার স্টেশন ডাঙ্গাপাড়া বিজিবি কাটার অদূরে (লোহাচড়া) এলাকায় তেলের লরী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে লরীর চাপায় ঘটনা স্থলে ট্রাকের হেল্পার রাসেল মিয়া ও ম্যানেজার সাব্বির হোসেন নিহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম।
এ ঘটনায় আহত লরীর ড্রাইভার মোঃ জাহিদ হোসেন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে মনে করছেন পুলিশ। নিহত হেল্পার রাসেল মিয়া পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার মাধখুর গ্রামের সুরত আলীর ছেলে এবং ম্যানেজার সাব্বির হোসেন সৈকত একই উপজেলার সুলতানপুর গ্রামের সোহেল রানার ছেলে। আহত লারীর ড্রাইভার জাহিদ হোসেন দুর্ঘটনার পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে ধারণা পুলিশের।
নিহতের স্বজনরা বলেন, নিহত হেল্পার রাসেল মিয়া ও ম্যানেজার সাব্বির হোসেন সৈকত পাঁচবিবি (বটতলী) ফিলিং স্টেশনের কর্মরত ছিলেন। আজ লরী নিয়ে তেল নেওয়ার জন্য দিনাজপুরের পার্বতীপুর যাচ্ছিল। ঘটনা স্থলে এসে লরী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় লরীর নিচে তারা দুজনেই চাপা পড়ে এবং সেখানেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় লরীর ড্রাইভার পালিয়ে গেছে।
হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম বলেন, আজ দুপুর সাড়ে বারোটার দিকে হিলি দিনাজপুর রোডে তেলের লরী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে লরীর চাপায় পানিতে ডুবে ঘটনা স্থলে দুই জন নিহত হয়েছে। এমন সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশের চৌকস দল নিয়ে পৌঁছায়।
ঘটনা স্থলে গিয়ে দেখি ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছেছেন। তাদের সাথে নিয়ে রাস্তার পাশের খাদে লরীর নিছে চাপা পড়ে নিহত দুই জনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসি এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এস আই মাহফুজ হোসেন। স্বজনদের কোন অভিযোগ না থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন