editor
প্রকাশিত: 1:19 PM, October 10, 2026
সিলেট মহানগীর রায়নগর রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী প্রিমিয়ারলীগ-২০২৬ (RPL) সিজন-১১ এর প্লেয়ার ড্রাফট এবং ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান। আসন্ন টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রায়নগর রাজবাড়ী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে ও সৈয়দ তাফসিরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সাবেক নির্বাচিত সভাপতি, নবনিযুক্ত মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন এবং আয়োজক কমিটি ও অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের শুভকামনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য কয়েস আহমেদ,বসুন্ধরা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মইনুল ইসলাম নাদিম, রায়নগর সোনারপাড়া সমাজ কল্যাণ সংস্থার (রাসোস) এর সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান মৌসুম,বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী তালহা খান, সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, প্রত্যয় ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রহমান সুমন, বিশিষ্ট ব্যবসায়ী পলাশ চক্রবর্তী এবং বসুন্ধরা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট জামীনুল ইসলাম জামী সহ স্থানীয় ক্রীড়া সংগঠক, টুর্নামেন্ট কমিটির কর্মকর্তা, বিভিন্ন দলের খেলোয়াড় ও সমর্থকেরা।
জার্সি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টকে ঘিরে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, ১১তম রাজবাড়ী প্রিমিয়ার লিগের এবারের আসর স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে এবং তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে।
খুব শীঘ্রই মাঠে গড়াতে যাওয়া ১১তম রাজবাড়ী প্রিমিয়ার লিগের এই আসরটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে দারুণ রোমাঞ্চ ছড়াবে বলে আশা করা হচ্ছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়
সিলেট মহানগীর রায়নগর রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী প্রিমিয়ারলীগ-২০২৬ (RPL) সিজন-১১ এর প্লেয়ার ড্রাফট এবং ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান। আসন্ন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. করিম মাহমুদ
আগামী সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে আগাম ভোটের হাওয়া। যেখানে অন্যান্য রাজনৈতিক
শীর্ষ নেতৃত্বের অতিরিক্ত প্রশাসনিক ও রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে স্থবির হয়ে পড়েছে সিলেট জেলা বিএনপির সার্বিক রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম। জেলা
দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সাংগঠনিকভাবে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে নতুন করে বিশেষ পুনর্গঠন কার্যক্রম শুরু