editor
প্রকাশিত: 9:40 PM, November 12, 2022

১৯ নভেম্বর গণসমাবেশ সফলে ছাতকে মতবিনিময়
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ, ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, আগামী ১৯ নভেম্বর সিলেট আলিয়া মাদরাসা মাঠে সিলেট বিভাগীয় গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে দলে দলে যোগদান করতে হবে। গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে হবে। আওয়ামী লীগ বাকশালী সরকার পতিনের ঘন্টা বাজাতে এই গণসমাবেশ হবে এক অন্যান্য দৃষ্টি স্থাপন। তিনি আরো বলেন, এদেশে কোনো নির্দলীয় সরকার নেই, তাই লুটপাঠ, খুন, গুম বিভোর হয়ে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিরপেক্ষ, নির্দলীয় সরকার গঠনে আমাদের রাজপথে থেকে আন্দোলন করতে হবে এবং বেগম খালেদা জিয়ার সরকার গঠন করতে নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি (১২ নভেম্বর) শনিবার সন্ধ্যায় ছাতক চরেরবন্দ এলাকায় আগামী ১৯ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে ছাতক পৌরসভা, নোয়ারাই, ইসলামপুর ও ছাতক ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুরো বলেন।
ছাতক পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মুহির পরিচালনায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো নিজাম উদ্দিন, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু হুরায়রা সুরত প্রমুখ। এসময় আরো উপস্থিত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন