editor
প্রকাশিত: 5:45 PM, January 17, 2021
অনলাইন ডেস্ক
বরিশালে গৌরনদী পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী সভা চলাকালে সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপি নেতা জহির উদ্দিন স্বপনের বাসভবনে হামলার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে।আজ দুপুর ২টার দিকে নগরীর ভাটিখানা এলাকার সরিকল লজে এ হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির তিন নেতা আহত হয়েছেন বলে জানা গেছে।গৌরনদী পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী জহির সাজ্জাদ হান্নান জানান, নির্বাচনী সভা চলাকালে হঠাৎ করে ক্ষমতাসীন দল ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় সভায় উপস্থিত নেতাকর্মীদের ওপর। এতে আমাদের তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে গৌরনদী সরকারি কলেজের সাবেক ভিপি মুকুল খানকে মারধর করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়। তবে কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে এবং আমাদের উদ্ধার করে।
বরিশাল-১ আসনের সাবেক এমপি জহির উদ্দিন স্বপন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের কারণে পৌর নির্বাচনে গৌরনদীতে কোনো সভা-সমাবেশ করা যাচ্ছে না। করতে গেলেও নানা বাধা আসছে। সেদিক বিবেচনা করেই বরিশাল নগরীতে আমার বাসভবনে নির্বাচনী সভার আয়োজন করা হয়। এ সময় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা আমার বাসভবনে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর এবং কয়েকজন নেতাকর্মীকেও মারধর করে।এদিকে হামলা বা দলীয় কোন্দল বিষয়ক কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি আজিমুল করিম
S/H(Ripa-5)
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
6 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
7 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
2 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
7 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
1 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
5 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
4 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে