editor
প্রকাশিত: 6:52 PM, September 5, 2026
সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিতে এসে জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আলাউদ্দীনের হাতে পর্তুগাল প্রবাসী যুবক প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় প্রতিবাদ ও নিন্দার ঝড় বইছে। এ অমানবিক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখা এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
শনিবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ দোষী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান।
গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার সভাপতি হারুন অর রশীদ ও সাধারণ সম্পাদক সানী আহমেদ সুমন গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, রেমিট্যান্স যোদ্ধারা প্রবাসে দিনরাত কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে জাতীয় অর্থনীতির মূল চাকা সচল রাখছেন। অথচ নিজ দেশে সরকারি সেবা নিতে এসে সরকারি দপ্তরগুলোতে প্রবাসীদের পদে পদে এভাবে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত হতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের হাতে প্রবাসী প্রহৃত হওয়ার ঘটনা প্রবাসীদের মর্যাদা ও সম্মানের ওপর সরাসরি আঘাত।
নেতৃবৃন্দ অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষী কর্মকর্তা মো. আলাউদ্দীনের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় প্রবাসীদের স্বার্থ রক্ষায় কঠোর কর্মসূচির নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তাঁরা সিলেটের কৃতী সন্তান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হকের আশু হস্তক্ষেপ ও দৃষ্টি আকর্ষণ করেন।
এদিকে পৃথক এক বিবৃতিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক মনসুর আহমদ লস্কর বলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের বিরুদ্ধে ইতিপূর্বেও আমাদের কাছে সেবাগ্রহীতাদের নানা অনিয়ম ও হয়রানির অভিযোগ এসেছে। উক্ত কার্যালয়ের অনেক কর্মকর্তা-কর্মচারী অসাধু কর্মকাণ্ডের সাথে জড়িত বলে জনশ্রুতি রয়েছে।
অনতিবিলম্বে এ সকল অসাধু কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করা হলে সিলেটবাসীকে সাথে নিয়ে রাজপথে বৃহৎ আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি প্রদান করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
3 সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিতে এসে জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আলাউদ্দীনের হাতে পর্তুগাল প্রবাসী যুবক
8 পরিবেশ সুরক্ষা ও সুফলা প্রাঙ্গণ গড়ে তোলার লক্ষ্যে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট
3 সিলেট নগর ভবনে পানির দাবিতে কলস, বালতি নিয়ে যাওয়ার ঘটনায় থানায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ১৪নং ওয়ার্ড
6 আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একক প্রার্থী ঘোষণা করে মাঠে
7 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
8 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
7 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার