editor
প্রকাশিত: 11:58 AM, August 31, 2026
রাজনৈতিক পটপরিবর্তন ও পরিবর্তিত পরিস্থিতিতে দলীয় কর্মকাণ্ডে বিধিনিষেধ থাকা সত্ত্বেও সিলেটে প্রকাশ্য তৎপরতা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সিলেট মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট শেখ মো. আবুল হাসনাত (বুলবুল)-এর বিরুদ্ধে।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, তিনি যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের এজেন্ডা বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ করছেন। মহানগর ছাত্রলীগের সাবেক এই সহ-সভাপতি ও প্রচার সম্পাদকের বিরুদ্ধে প্রবাসে থাকা শীর্ষ নেতাদের প্রেরিত অর্থের বিনিময়ে সিলেটে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে নতুন করে সুসংগঠিত করার চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে।
যেখানে স্থানীয় পর্যায়ে দলের বহু নেতাকর্মী মামলা ও গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে রয়েছেন, সেখানে তিনি প্রকাশ্যেই নানা কর্মসূচি সমন্বয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত রাজনৈতিক প্রচার-প্রসার চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে ১৫ আগস্ট উপলক্ষে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ কর্মসূচির সমন্বয় করেন অ্যাডভোকেট বুলবুল। পরবর্তীতে এ আয়োজনের স্বীকৃতিস্বরূপ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
শুধু মাঠের কর্মসূচিই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকার ও ৫ আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে ক্রমাগত সমালোচনামূলক বক্তব্য পোস্ট করছেন তিনি। এক পোস্টে তিনি লেখেন, “একটি নির্বাচিত সরকারকে মেট্রিকুলাশ ডিজাইনের মাধ্যমে অবৈধভাবে সরিয়ে স্বাধীনতার নাম করে নিরীহ জনগণ ও পুলিশ হত্যা করে জোরপূর্বক ক্ষমতা দখলের বিচার অতি দ্রুত বাংলাদেশের জনগণই করবে।” ওই লেখায় তিনি ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনকে ‘পুলিশ হত্যা দিবস’ হিসেবেও উল্লেখ করেন।
তাছাড়া বর্তমান সরকারের আইন মন্ত্রীর আইনি ব্যাখ্যার সমালোচনা করেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি। শেখ হাসিনার আত্মসমর্পণ প্রসঙ্গে আইন মন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে তিনি লেখেন, একজন আসামীর জন্য আদালতের দরজা সবসময় খোলা। আদালতে আত্মসমর্পণ করা একজন আসামীর আইনগত অধিকার, অথচ আপনি বললেন সুযোগ নেই এসব বিভ্রান্তিকর আইনি অপব্যাখ্যা প্রত্যাশিত নয়।
দলীয় এজেন্ডা বাস্তবায়ন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব সরকারবিরোধী প্রচারণার বিষয়ে সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে অ্যাডভোকেট শেখ মো. আবুল হাসনাত বুলবুল তা সম্পূর্ণ অস্বীকার করেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ
সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা
সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিশিস
স্বাস্থ্যসেবায় দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) কলেজের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক