editor
প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০
সৈয়দ বাপ্পী::
সিলেটের চিকিৎসা ক্ষেত্রে প্রতিষ্ঠিত হাসপাতালের মধ্যে অন্যতম হচ্ছে নুরজাহান হাসপাতাল। সিলেট নগরীর দরগা গেইটে এই হাসপাতাল অবস্থিত। প্রতিষ্ঠানটির বেশ সুনাম রয়েছে। সম্প্রতি এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের লাইসেন্স নবায়ন ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নিয়ে।
এই প্রতিষ্ঠানটি গেলো ৩ বছর ধরে লাইসেন্স নবায়ন বিহীন, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই তাদের কার্যক্রম অবৈধভাবে পরিচালনা করে আসছে। এতোদিন লাইসেন্স নবায়ন বিহীন, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই কীভাবে হাসপাতাল পরিচালনা করছেন এমন প্রশ্নের উঠেছে জনমনে।
তবে হাসপাতাল একটি সূত্র জানিয়েছে, তারা দীর্ঘ ৩ বছর ধরে নবায়নের জন্য আবেদন করেছেন। নবায়নের সরকারি ফিও জমা দিয়ে এসেছেন। তবে পাননি। এদিকে সিলেট পরিবেশ অধিদফতর অফিস সূত্রে জানা গেছে, নুরজাহান হাসপাতালের ছাড়পত্র তারা দেয়নি।
তাহলে একটি আবেদনের মাধ্যমে গেলো ৩ বছর ধরে লাইসেন্স নবায়ন ছাড়াই সিলেটের নুরজাহান হাসপাতাল তাদের কার্যক্রম চালাচ্ছে!
সূত্র জানায়, গেলো জুলাই মাসে করোনা ভাইরাস টেস্ট প্রতারণায় ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতাল সিলগালা করে দেয়ায় টনক নড়ে নুরজাহান হাসপাতালের। এনিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও সিলেট জেলা প্রশাসনকে একটি চিঠিও দিয়েছেন। তাই একটি সংবাদ সম্মেলনে করেন নুরজাহান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নাসিম আহমদ। এসময় তিনি নানা সীমাবন্ধতার কারণে সরকারের চূড়ান্ত অনুমোদন না পাওয়ার বিষয়টি তুলে ধরেন। এ ব্যাপারে নুরজাহান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নাসিম আহমদের মোঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মুঠোফোন ব্যস্থ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বলেন, ছাড়পত্র নেই এসব অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার তালিকা হালনাগাদ করে অভিযানে নামবে পরিবেশ অধিদফতর।
5 শাল্লা প্রতিনিধি: 2 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
2 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
3 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা
4 সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর
5 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
3 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,
1 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি
1 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক