editor
প্রকাশিত: 6:55 PM, April 11, 2026
সিলেট নগরের বালুচর এলাকায় কিশোর গ্যাংয়ের বেপরোয়া কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। কয়েকমাস আগে সিলেট আদালত পাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আলোচনায় আসা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী আব্দুল্লাহর নেতৃত্বে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে এই চক্রটি প্রকাশ্যে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসায় মেতে উঠলেও রহস্যজনক কারণে তারা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে।
অনুসন্ধানে জানা গেছে, আব্দুল্লাহ একসময় সিলেট মহানগর ছাত্রলীগের শীর্ষ নেতা নাজমুলের অনুসারী হিসেবে পরিচিত ছিল। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এই চক্রটি কৌশল বদলেছে। অভিযোগ উঠেছে, এলাকার প্রভাবশালী এক বিএনপি নেতার ছত্রছায়ায় থেকে আব্দুল্লাহ, আবির ও রায়হানের নেতৃত্বাধীন গ্রুপটি বর্তমানে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। সাবেক ছাত্রলীগ কর্মীদের এভাবে বিএনপির নাম ভাঙিয়ে চলাফেরা করা এবং আশ্রয় পাওয়া নিয়ে স্থানীয় ছাত্রদল ও বিএনপির তৃণমূল কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বালুচর ও আশপাশের এলাকার বাসিন্দারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সন্ধ্যার পর বালুচর পয়েন্ট ও সংলগ্ন গলিগুলোতে পথচারীদের গতিরোধ করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়া এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। সম্প্রতি ঘটে যাওয়া বেশ কয়েকটি চুরির ঘটনায় এই কিশোর গ্যাংয়ের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “আব্দুল্লাহ ও তার সহযোগীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয়। আগে ছিল ছাত্রলীগ, এখন হয়েছে নামধারী ‘বড় ভাইদের’ লোক। দল বদলালেও তাদের অপরাধের ধরন বদলায়নি।”
জানা গেছে, আব্দুল্লাহ, আবির ও রায়হান ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি। শুধু তাই নয়, তারা নিয়মিত বসতবাড়িতে হামলা চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে রাখছে। গতকাল শুক্রবারও অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এলাকার বেশ কিছু বাড়িতে হামলা চালিয়েছে এই চক্রটি।
সচেতন মহল ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিষিদ্ধ সংগঠনের কর্মীদের এভাবে আশ্রয় দেওয়া জাতীয়তাবাদী শক্তির দীর্ঘদিনের অর্জিত ভাবমূর্তিকে সংকটে ফেলছে। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না এমনটাই মনে করেন সিলেটের সাধারণ মানুষ।
নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার থেকে রাতারাতি ‘নতুন আশ্রয়ে’ সক্রিয় হয়ে ওঠা এই অপরাধী চক্রের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অন্যথায় জানমালের বড় ধরনের ক্ষতির পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে।
8 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
4 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
7 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
5 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
3 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
8 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
7 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের