editor
প্রকাশিত: 5:17 PM, September 18, 2020
গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়ন পরিষদ উপ- নির্বাচনে তৃণমূলের ভোটে নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মাহমুদ আহমদ।
গতকাল শুক্রবার লক্ষিপাশা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নৌকা প্রতিকে প্রার্থী বাছাই নিয়ে বিশেষ কর্মী সভায় প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান। এসময় তিনি বলেন, নৌকার বিপক্ষে যারা কাজ করবেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ আজ গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দলটি আজ অনেক বেশি সুসংগঠিত এবং শক্তিশালী। তাই কোনোভাবেই কেউ নৌকার সঙ্গে বেঈমানি করবেন না।
আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আসছে। সব কিছুর ঊর্ধ্বে থেকে দলীয় প্রধানের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অতীতের সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দলীয় প্রার্থীর পক্ষে থেকে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। দলে থেকে যারাই নৌকার বিপক্ষে কাজ করবেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নতুন পুরাতনের ভেদাভেদ ভুলে নৌকা প্রতীকের জন্য সবাইকে সব ধরনের ত্যাগ স্বীকার করতে হবে। গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উপ- নিবাচন উপলক্ষে মতবিনিময় সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ইকবাল আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা এড.আজমল আলী, সৈয়দ মিসবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ,জেলা আওয়ামীলীগ নেতা মজির উদ্দিন, এড.আব্বাস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, মনসুর রশীদ, জহির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ চৌধুরী, জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর, আব্দুল হানিফ খান, আহমদ হোসেন খান, আওয়ামীলীগ নেতা নাজিমুল হক লস্কর, ইব্রাহিম আলীসহ নেতৃবৃন্দ।
7 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
3 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
4 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
5 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
1 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
3 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ