editor
প্রকাশিত: 1:43 AM, January 27, 2021
নিজস্ব প্রতিবেদক :
রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভ্যানগার্ড খ্যাত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান শেখ পরশ এবং সংগ্রামী সাধারন সম্পাদক মাইনুল হাসান খান নিখিল সাহেবের নেতৃত্বে সমগ্র বাংলাদেশে যারা যুবলীগ করতে চান তাদেরকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বৃহত্তর সিলেটের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আব্দুল মুকিত চৌধুরী।
আসন্ন ৩০ জানুয়ারি গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী রুহেল আহমদ এর পক্ষে নির্বাচনী প্রচার মিছিল শেষে কর্মী সমাবেশে তিনি যুবলীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে এই আহ্বান জানান। তিনি তার বক্তব্যে গোলাপগঞ্জের সম্মানিত ভোটারদের কাছে শেখ হাসিনার সালাম পৌঁছে দিয়ে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
কর্মীসমাবেশে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,সংগঠন করেও সংগঠনের নীতি এবং আদর্শ কে উপেক্ষা করে যারা দলীয় প্রার্থীর বিরোধিতা কিংবা নৌকার বিরুদ্ধাচরণ করবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন যারা আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশ অমান্য করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিবে তাদেরকে কোন অবস্থায় ছাড় দেয়া হবে না। প্রচার মিছিলে উপস্থিত ছিলেন জেলা এবং মহানগর যুবলীগের শীর্ষ নেতৃবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন