editor
প্রকাশিত: 6:01 PM, November 10, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর নয়াসড়ক এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নিজস্ব পার্কিং
ব্যবস্থা না থাকায় প্রায় সময় এ এলাকায় যানজট লেগে থাকে। নয়াসড়ক রাস্তা
দিয়ে ভিআইপিদের আনাগোনা পাশাপাশি সাধারণ মানুষও চলাচল করে এ রাস্তা দিয়ে।
এ এলাকায় রয়েছে কোটি কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান। যা পরিচালনা করে
ব্যবসা করছেন মালিকরা। তাদের কোনো পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা নেই।
যত্রতত্র স্থানে অবৈধ গাড়ি পার্কিং রাখার প্রতিবাদে ও এ থেকে পরিত্রাণ
পেতে ১০ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় নয়াসড়ক এলাকায় এক মানববন্ধন
কর্মসূচী অনুষ্ঠিত হয়।
নয়াসড়ক এলাকার বিশিষ্ট সমাজসেবক মতিউর রহমান শিমুলের সভাপতিত্বে ও আশরাফ
অনি ও রুজেল ইমামের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ দুর্নীতি
ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক
ও রাজনীতিবীদ বেলাল আহমদ, বিশিষ্ট যুব নেতা ইকরাম আহমদ, মিলাদ আহমদ, সমাজ
সেবক মিজান আহমদ, মহানগর যুবলীগ নেতা জিয়াউর রহমান লিমন, দিলাল আহমদ,
ফয়জুল হাসান, মুমিন আহমদ, মুন্না আহমদ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কামাল পাশা,
হোসাইন আহমদ রানা, আব্দুল হামিদ টিটু, ফয়েজ আহমদ, রুহেল আহমদ, আতাউর
রহমান, শাহীন আহমদ, সায়মন আহমদ, জুয়েল আহমদ জুবেদ, নাজিম উদ্দিন, আজিজুল
হাকিম রাজু, রাহেল আহমদ, সোহেল আহমদ, আরাদ আহমদ, নাসির খান, মো. সায়েদ,
আন্ডিয় দাস, অপু বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, সিলেট নগরীর নয়াসড়ক একটি গুরুত্বপূর্ণ এলাকা। এ এলাকা দিয়ে
ভিআইপি সহ নানা শ্রেণি পেশার মানুষের চলাচল থাকে। পাশাপাশি মুসল্লি ও
স্কুলগামী ছাত্র-ছাত্রীরাও চলাচল করে। এ এলাকায় বিভিন্ন ব্যবসা
প্রতিষ্ঠানের নিজস্ব কোন পার্কিং ব্যবস্থা না করে ব্যবসা পরিচালনা করে
যাচ্ছে। কিন্তু প্রায় সময়ই এ এলাকায় যানজট লেগে থাকে। শুধু তাই নয়
কিশোরগ্যাং, চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চলছে। তা থেকে
পরিত্রাণ পেতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং
প্রশাসনকে সবসময়ই নজরদারী রাখার দাবী জানানো হয়। বক্তারা আরও বলেন, যদি
পার্কিং ব্যবস্থা দ্রুত না করা হয় তাহলে পরবর্তীতে কঠোর কর্মসূচী দিতে
আমরা বাধ্য হব।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন