editor
প্রকাশিত: 5:00 PM, September 12, 2020
সুলাইমান আহমদ সোহেল
সিলেট নগরীর নয়াসড়কস্থ জামে মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ভোর রাতে এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কাউন্সিলর, মোতাওয়াল্লী সহ এলাকার বিশিষ্ট মুরব্বীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, প্রায় দেড় বছর ধরে নয়াসড়ক মসজিদের নতুন ভবনের কাজ চলছে। বর্তমানে দেশে করোনা মহামারির কারনে প্রায় ৪/৫ মাস ধরে মসজিদের নতুন ভবনের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। বন্ধ থাকার পর আবারো চালু হয় মসজিদের নির্মাণ কাজ। মসজিদের নির্মাণের জন্য সাধারণ জনগণ মুক্ত হস্তে দান করতে মসজিদের আশপাশে ৩টি দানবাক্স বসানো হয়েছে। প্রথমটি বর্তমান মসজিদের নামাজের স্থান রোজ টাওয়ারের সামনে, ২য় নয়াসড়ক পয়েন্টে ও অন্যটি মানিক পীর (রহ.) রোডে। শনিবার ভোরে মুসল্লিরা বর্তমান নামাজের স্থান রোজ টাওয়ারে ফজরের নামাজ আদায় করতে যান। নামাজ শেষে দেখেন প্রথম দান বাক্সটি ভাঙ্গা। পরে তারা দেখতে পান দানবাক্সে কোনো টাকা নেই। ঘটনাটি সবাই জানাজানি হলে শনিবার বিকেল ৪টায় স্থানীয় কমিশনার, মোতাওল্লীয় সহ এলাকার লোকজনের জানা জানি হলে সবাই ঘটনাস্থলে ছুটে আসেন। ঐ সময় চুরের দল নয়াসড়কস্থ ২য় বাক্সটি থেকেও টাকা নিয়ে যায়। পরে কাউন্সিলর, মোতাওয়াল্লী ও স্থানীয় মুরব্বী সহ একে একে বাক্সগুলো থেকে টাকা বের করেন। এসময় দ্বিতীয় বাক্স থেকে ৯৬১ টাকা সহ সব মিলিয়ে ৯০ হাজার ৩শ ১৭ টাকা পাওয়া যায় বাক্সগুলোতে। এসময় স্থানীয়দের সহযোগিতায় মসজিদের ২য় দানবাক্সটি মেরামত করে পূণরায় বসানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশে সিটি কর্পোরেশনের স্টাফ তালহা জুনেদকে দায়িত্ব দেওয়া হয় মসজিদের দানবাক্সের। অত্র মসজিদের দানবাক্সের চাঁবিও থাকে তালহা জুনেদের কাছে। তিনি সব সময় ঐ দান বাক্সের টাকাগুলো হিসেব করে ব্যাংকে জমা করেন। কিন্তু কেন তিনি ৪/৫ মাস ধরে তিনি অত্র দানবাক্সগুলোর টাকা হিসেবে করে ব্যাংকে টাকা জমা করেন নি তা নিয়ে জনমনে কৌতুহল দেখা দিয়েছে।
এব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ জানান, মানুষ আল্লাহর ঘরে মুক্ত হস্তে টাকা দান করে থাকেন। কিন্তু এ ধর ঘটনা খুবই লজ্জাজনক। মসজিদের দানবাক্সের টাকা যারা চুরি করেছে তারা কখনো শান্তিতে থাকতে পারবে না। বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। উপযুক্ত প্রমাণ পাওয়া সাপেক্ষে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনী ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল মালিক রাজা মিয়া জানান, অবহেলার কারনে মসজিদের টাকাগুলো চুরি হয়েছে। যদি প্রতি সপ্তাহে অথবা মাসে দানবাক্সগুলোর টাকা ব্যাংক জমা হতো, তাহলে ক্ষতির পরিমাণ কিছুটা কম হতো। তিনি জানান, প্রতি সপ্তাহে মসজিদের দানবাক্স খোলার কথা থাকলেও কিন্তু কেন ৪/৫ ধরে দানবাক্সগুলো খোলা হয়নি। তা খতিয়ে দেখা প্রয়োজন। এখানে সব সময় সিকিউরিটি গার্ড বিদ্ধমান। রয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরাও। আমি আশা করি সুষ্ঠু তদন্ত করলে হয়তো চুরি যাওয়া টাকাগুলো উদ্ধার হতে পারে।
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে