editor

প্রকাশিত: 10:22 PM, February 7, 2022

পঁচাত্তরে কোন কিছু পাওয়ার জন্য খুনী খন্দকার মোশতাককে প্রতিহত করিনি: এড. মিসবাহ উদ্দিন সিরাজ

পঁচাত্তরে কোন কিছু পাওয়ার জন্য খুনী খন্দকার মোশতাককে প্রতিহত করিনি: এড. মিসবাহ উদ্দিন সিরাজ

হৃদয়ে একাত্তর ফাউন্ডেশনের সংবর্ধনা

1

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, পঁচাত্তরে কোন কিছু পাওয়ার জন্য খুনী খন্দকার মোশতাককে প্রতিহত করিনি। দেশ ও দেশের মানুষকে বাঁচাতে এই প্রতিরোধ করেছিলাম। এই খুনী মোস্তাক ষড়যন্ত্র করে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সদস্যদের নির্মমভাবে খুন করেছিল। যতদিন বেঁচে থাকবো ততদিন এই দেশের মানুষ ও আওয়ামী লীগের জন্য কাজ করে যাবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যারা যড়যস্ত্র করবে তাদের বিরুদ্ধে শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও প্রতিরোধ করবো। খুনী মোশতাককে প্রতিহত করে ১৮মাস জেলে ছিলাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন এই দেশকে স্বাধীন করে সোনার বাংলা গড়ে তুলতে, কিন্তু খুনীরা তা হতে দেয়নি। বঙ্গবন্ধুকে খুন করে তারা চেয়েছিল এই দেশকে ধ্বংস করে দিতে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীর পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। আজ বিশ্ব দরবারে তার সুযোগ্য নেতৃত্বের কারণে স্বাধীন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে এই দেশ স্বাধীন করা হয়েছে। তিনি আরো বলেন, হৃদয়ে একাত্তর ফাউন্ডেশন আজ আমাকে যে সম্মাননা দিয়েছেন এই সম্মান শুধু আমার নয়, এই সম্মান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ও বাংলাদেশ আওয়ামী লীগকে সম্মান দেওয়া হয়েছে। হৃদয়ে একাত্তর নামটি শুনলে স্বাধীনতার কথা মনে পড়ে যায়। হৃদয়ে একাত্তর ফাউন্ডেশনের অগ্রযাত্রা দীর্ঘজীবী হোক। ফাউন্ডেশনের যেকোন উন্নয়ন কর্মকান্ডে আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

গতকাল (৭ ফেব্রুয়ারি) সোমবার সন্ধ্যায় নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে পঁচাত্তরের প্রতিরোধ যোদ্ধা এবং সিলেটে খুনী খন্দকার মোশতাককে প্রতিহত করার অন্যতম নায়ক জাতীয় নেতা এ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এর সম্মানে হৃদয়ে একাত্তর ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আয়োজিত সম্মাননা স্মারক অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

7

সংগঠনের চেয়ারম্যান ইব্রাহীম আহমেদ জেসির সভাপতিত্বে ও সংগঠেনর সিলেট জেলার সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগ নেতা জাহেদ জায়গীরদার এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সিলেট ল’ কলেজের সাবেক ভিপি এডভোকেট শামছুল ইসলাম, এডিশনাল পিপি মাশুক আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাছুম বিল্লাহ চৌধুরী।

2

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট পলাশ চক্রবর্তী, এডভোকেট টিপু আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাকিল রহমান, মহানগর ছাত্রলীগ নেতা ফুয়াদ আহমদ, সৈয়দ এমদাদুল হক ফাহিম, ওয়াসিম আহমদ, মিকদাদ আহমেদ চৌধুরী, সায়মন আহমদ, রুমান আহমদ ভূইয়া, আবিদ, জিসান, ফাহিম, নাঈম, আলমগীর, রাইয়ান, জেলা ছাত্রলীগ নেতা ডালিম চৌধুরী ইব্রাহীম আহমেদ, সুলতান আহদম, ছাত্রলীগ নেতা মামুন চৌধুরী, রুবেল আহমদ, শান্ত মল্লিক, দেলোয়ার হোসেন, এ্যাড একরামুল হাসান শিরু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন তাহমিম আহমদ শাওন। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন হাসান আল মামুন।

2

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

8 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

4 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

1 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

6 ‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

4 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

4 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

8 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা

দুঃসময়ে রাজপথে, নতুন কমিটিতে মূল্যায়নহীন লিটন

দুঃসময়ে রাজপথে, নতুন কমিটিতে মূল্যায়নহীন লিটন

5 সিলেট জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুবদল নেতা লিটন আহমদ দলের কঠিন সময়ে

1
6