editor
প্রকাশিত: 5:22 PM, March 18, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের জকিগঞ্জের বারহালে খাস খতিয়ানের ভূমিতে নির্মাণাধীন গুচ্ছগ্রামের ভূমির স্থিতাবস্থা বজায় রাখতে হাইকোর্ট আদেশ দিয়েছেন।
খিলগ্রামের আজির উদ্দিন গংদের করা এক আপিল মামলার শুনানী শেষে বিচারপতি একেএম শহীদুল হকের আদালত এ আদেশ দেন। শুনানীতে বাদী পক্ষে অংশ নিয়েছিলেন আইনজীবি হাবিবুর রহমান।
মঙ্গলবার হাইকোর্টের এ আদেশের রায় প্রকাশিত হয়। রায়ে ভূমির আকৃতি, প্রকৃতি সম্পর্কে স্থিতাবস্থা ৬ মাসের জন্য বজায় রাখতে উচ্চ আদালত আদেশ দিয়েছেন।
জানা গেছে, বারহাল ইউনিয়নের খিলোগ্রাম মৌজার বিএস ১নং খতিয়ানের ১ থেকে ৭নং দাগ পর্যন্ত ২ একর ১০ শতক ৭৩ পয়েন্ট জায়গার উপর গুচ্ছগ্রাম নির্মাণ হচ্ছে। কিন্তু এ ভূমিকে আজির উদ্দিন গংরা র্দীঘদিন থেকে নিজেদের স্বত্ব দাবী করে আসছেন।কিন্তু স্থানীয় প্রশাসন তাদের স্বত্ব দাবীর বিষয়টিকে পাত্তা না দিয়ে গুচ্ছগ্রাম নির্মাণের কাজ শুরু করে। এ নিয়ে আজির উদ্দিন গংরা সহকারী জজ জকিগঞ্জ আদালতে যথাযথ কর্তৃপক্ষকে পক্ষভূক্ত করে মামলা দায়ের করে গুচ্ছগ্রাম না নির্মাণ করার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রার্থনা করেন। আদালতে তা নামঞ্জুর হয়। পরে সিলেটের জেলা জজ আদালতে আপিল করলে তাও খারিজ হয়ে যায়। এ নিয়ে বাদী গংরা হাইকোর্টের বিচারপতি একেএম শহীদুল হকের বেঞ্চে কর্তৃপক্ষকে বিবাদী করে ৫৮৪/২১ নাম্বারের একটি আপিল মামলা করেন। আপিলের শুনানী শেষে আদালত খিলোগ্রাম মৌজার বিএস ১নং খতিয়ানের ১ থেকে ৭নং দাগ পর্যন্ত ভূমির আকৃতি, প্রকৃতি সম্পর্কে স্থিতাবস্থা ৬ মাসের জন্য বজায় রাখার আদেশ দেন।
এদিকে, উচ্চ আদালতের আদেশ কপি পেয়ে আজির উদ্দিন এক দরখাস্তের মাধ্যমে আদালতের আদেশ কপি সংযুক্ত করে বৃহস্পতিবার লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তারকে অবহিত করেছেন।
অনলাইন ডেস্ক(রিপা-১০)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন