editor
প্রকাশিত: 11:28 AM, August 8, 2026
সিলেটে পণ্য পরিবহন সেক্টরে চরম অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির গভীর পাঁয়তারা চালাচ্ছে একটি প্রভাবশালী চক্র। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ইস্যু বানিয়ে মিছিল-মিটিং ও লোকজমায়েতের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চলছে।
চাঁদাবাজি, রাস্তা ও ট্রাক স্ট্যান্ড দখলসহ নানাবিধ অপরাধে জড়িত এই চক্রটি ৫ আগস্ট-পরবর্তী সময়ে নতুন করে বেপরোয়া হয়ে উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে সিলেট জেলা ও মহানগরে চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত ছিল এই চক্রটি। সুনামগঞ্জ-১ আসনের পলাতক সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের প্রত্যক্ষ আশ্রয়ে এরা এতদিন ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। বর্তমানে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের নেতৃত্বে চক্রটি আবারও সক্রিয় হয়ে উঠেছে।
এসএমপির শাহপরান থানাধীন টিল্লাগড় গোপালটিলার বাসিন্দা আবু সরকার মূলতঃ আওয়ামী রাজনীতির সাথে সখ্য বজায় রেখে চলতেন। দলীয় পদ-পদবী না থাকলেও একই এলাকার বাসিন্দা হিসেবে পলাতক সাবেক এমপি রনজিত সরকারের মূল দোসর হিসেবে কাজ করতেন তিনি। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরও সড়ক পরিবহন সেক্টরের বিভিন্ন দাবি-দাওয়ার নামে শ্রমিকদের উসকানি দিয়ে আসছেন আবু সরকার। সম্প্রতি জ্বালানি তেল সংকটের সময়েও তার ইন্ধনে সিলেটে পরিবহন ধর্মঘট ডাকার চক্রান্ত হয়েছিল।
সর্বশেষ কোম্পানীগঞ্জের খাগাইল গরুর বাজারে জায়গা নিয়ে দুই গ্রামবাসীর (গৌরীনগর ও খাগাইল) সংঘর্ষে আবুল হোসেন নামে একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ব্যক্তি পেশায় পরিবহন শ্রমিক হলেও এই হত্যাকাণ্ডের পেছনে পরিবহন সংক্রান্ত কোনো বিষয় ছিল না। এটি ছিল পুরোপুরি গ্রাম্য বিরোধ। অথচ এই ঘটনাকে পুঁজি করে আবু সরকার কোম্পানীগঞ্জ উপজেলায় অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী পরিবহন ধর্মঘটের ডাক দেন।
অভিযোগ রয়েছে, ব্যক্তিগত ও গোষ্ঠিস্বার্থ হাসিলে সাধারণ শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করে যেকোনো সময় সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতি ঘটাতে পারেন তিনি।
এ বিষয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবু সরকার বলেন, আমি কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত নই। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কোনো সাবেক মন্ত্রী বা এমপির সাথেও আমার যোগাযোগ ছিল না। আমার বিরুদ্ধে কেন এমন অভিযোগ আনা হচ্ছে তা আমার জানা নেই।
অভিজ্ঞ মহল মনে করছেন, পরিবহন খাতের এই চক্রটিকে অবিলম্বে নিয়ন্ত্রণ করা না গেলে সিলেট জেলা ও মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক হুমকির মুখে পড়বে।
1 8 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
5 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
8 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
3 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা