editor

প্রকাশিত: 6:59 PM, February 11, 2025

পবিত্র মাহে রামাদান উপলক্ষ্যে সুবিধাবঞ্চিতদের মাঝে জমজম বাংলাদেশ’র খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রামাদান উপলক্ষ্যে সুবিধাবঞ্চিতদের মাঝে জমজম বাংলাদেশ’র খাদ্য সামগ্রী বিতরণ

জমজম বাংলাদেশ-এর উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নগরীর রায়নগর দপ্তরীপাড়া প্রতয়ন-১১৪ জমজম একাডেমির আন্ডারগ্রাউন্ডে ১০০০ পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, জমজম বাংলাদেশ দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের দারিদ্র ও দুর্ভোগ নিরসন এবং শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমানের উন্নতি সাধনের লক্ষ্যে বিভিন্ন ধরনের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই আলোকে প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র মাহে রমজানের আগে সিলেট নগরীর দিনমজুর ও খেটে-খাওয়া মানুষদের মাঝে ইউকে প্রবাসী সিলেটের কিছু প্রতিশ্রুতিশীল ও তরুন মানুষদের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা আরো বলেন, সমাজের বিত্তবানদের উচিত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা যদি একে অপরের প্রতি সহানুভূতিশীল হই, তবে সমাজে আর কেউ ক্ষুধার্ত থাকবে না। বক্তারা দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে শান্তি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে সবার প্রতি আহবান জানান।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইক্লিষ্ট টিমের সদস্যদের মাঝে শাহ মোহাম্মদ আলী, শেল আহমেদ, মোহাম্মদ গোলাম কিবরিয়া, জমজম বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক মাহবুব ছোবহানি চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য সাব্বির আহমেদ চৌধুরী, জমজম একাডেমি’র সিনিয়র কো-অর্ডিনেটর মামুনুর রশীদ চৌধুরী, সিনিয়র কো-অর্ডিনেটর, এইচআর এডমিন আব্দুল হক আনহার, সিনিয়র কো-অর্ডিনেটর শেখ তাসনিম সাকিব, প্রজেক্ট প্ল্যানিং এন্ড ইমপ্লিমেন্টেশন বিভাগের ইনচার্জ মো: তৌহিদুল ইসলাম, প্রকল্প সমন্বয়ক মো: আব্দুল হান্নানসহ গন্যমান্য মুরব্বিগন। ‘ইপিক এক্সপিডিশন বাইক রাইড’ নামে সিলেটি প্রবাসী ৩০ জনের একটি সাইক্লিস্ট টিম নিরাপদ পরিবেশ, পরিচ্ছন্ন নগরী ও বায়ুদূষণ কমানোর লক্ষ্যে সচেতনতা বৃদ্ধিতে গত ৪ থেকে ১১ ফেব্রুয়ারী পর্যন্ত চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, টেকনাফ ও সিলেটে প্রায় ৩৯০ কিমি. বাইসাইকেল রাইড করেছে। এছাড়া তারা বৃটেনে আসন্ন রমজান উপলক্ষ্যে সিলেটের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহ করেছেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার নগরীর রায়নগর দপ্তরীপাড়াস্থ জমজম একাডেমিতে ১০০০টি পরিবারকে ১২কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি ছোলা ও ১ লিটার সয়াবিন তৈল এবং ১৫টি এতিমখানায় ২০০ কেজি করে চাল জমজম বাংলাদেশের মাধ্যমে বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন