editor
প্রকাশিত: 1:23 PM, September 2, 2020
সিলেটের সময়::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি ৩ দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সুনামগঞ্জ আসছেন। দুপুর পৌনে ১২টায় বিমান যোগে তিনি সিলেট এসে পৌঁছবেন এবং সিলেট থেকে সড়ক পথে দক্ষিণ সুনামগঞ্জস্থ শান্তিগঞ্জের নিজ বাড়িতে যাবেন।
মন্ত্রী ওইদিন বিকেল ৩টায় সুনামগঞ্জ সার্কিট হাউসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুনামগঞ্জ জেলার সাংবাদিকদের দেয়া করোনাকালীন বিশেষ সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন। পরে বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাসানরাজা অডিটোরিয়ামে সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগদান, সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন, সন্ধ্যা ৭টায় মুজিব বর্ষ উপলক্ষে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ গ্যালারীর উদ্বোধন, রাত সাড়ে ৭টায় বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেী সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগদান করবেন মন্ত্রী।
পরের দিন শুক্রবার সকাল ১০টায় ডলুরায় মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর শহীদদের ‘সমাধি সৌধের’ উন্নয়ন কাজের উদ্বোধন করবেন তিনি। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইশাকপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, বেলা ১১টায় জগন্নাথপুর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, দুপুর ১২টায় মইয়ার হাওরের চিলাউড়া পয়েন্টে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন মন্ত্রী। বিকাল সোয়া ৫টায় মন্ত্রী বিমানযোগে সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দর ত্যাগ করবেন। পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির মন্ত্রীর সফরসূচি নিশ্চিত করেছেন।
দৈনিক সিলেটের সময় / ডি.সি. এফ-০০৯/২০
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে