editor
প্রকাশিত: 12:27 PM, August 4, 2026
সিলেটের কতিপয় অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট ও ভারতীয় অবৈধ পণ্যের চোরাচালান থামাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন জিরো টলারেন্স নীতি নিয়ে তৎপর, ঠিক তখনই নগরীর চালিবন্দর এলাকায় ভিন্ন কৌশলে চলছে কোটি কোটি টাকার চোরাচালান বাণিজ্য।
‘নিউ সুরমা ট্রান্সপোর্ট’ নামের একটি বৈধ পরিবহন ব্যবসাকে ঢাল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে সীমান্ত পার হয়ে আসা অবৈধ ভারতীয় মালামাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পাচার করছে একটি শক্তিশালী চক্র।
অনুসন্ধানে জানা গেছে, এই চক্রটির মূল হোতা তরিকুল নামের এক ব্যক্তি। নিউ সুরমা ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়মিত বুকিং হওয়া বৈধ মালামালের আড়ালে এবং নিচে সুকৌশলে লুকিয়ে রাখা হয় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কসমেটিকস, সিগারেট এবং বিভিন্ন মাদকদ্রব্য। আইনি জটিলতা কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি এড়াতে এরা ব্যবহার করছে জাল ভাউচার ও ভুয়া ক্যাশ মেমো।
অনুসন্ধানে আরও জানা যায়, বর্তমানে তরিকুল সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার একটি গোপন আস্তানা থেকে এই পুরো চোরাচালান নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছেন।
অভিযোগ রয়েছে, দৃশ্যমান কোনো বৈধ বা বড় আয়ের উৎস না থাকলেও চোরাচালানের মাধ্যমে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়েছেন তরিকুল। তরিকুল ও তার পরিবারের সদস্যদের নামে-বেনামে সিলেট ও ঢাকাসহ দেশের বিভিন্ন অভিজাত এলাকায় কেনা হয়েছে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পত্তি। বিলাসবহুল বাড়ি, একাধিক গাড়ি থেকে শুরু করে বিভিন্ন বেনামী ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে অবৈধ এই চোরাচালানের লভ্যাংশ। তরিকুলের এই অঢেল সম্পদের উৎস অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল।
এত বড় চোরাচালান কাণ্ডে ‘নিউ সুরমা ট্রান্সপোর্ট’-এর নাম বারবার উঠে আসলেও পরিবহন কর্তৃপক্ষের রহস্যজনক নীরবতা নিয়ে খোদ চালিবন্দরের সাধারণ ব্যবসায়ীদের মনে ক্ষোভ ও নানা গুঞ্জন তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নিজের এই চোরাচালান সিন্ডিকেটকে নিরাপদ ও বাধাগ্রস্ত রাখতে তরিকুল পরিবহন খাতের ভেতরের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালী মহলকে নিয়মিত মোটা অঙ্কের মাসোহারা দিয়ে থাকেন। এই বিশাল অর্থশক্তি এবং তরিকুলের পেছনে থাকা প্রভাবশালী গডফাদারদের ভয়ে সাধারণ পরিবহন মালিক ও দায়িত্বে থাকা ব্যক্তিরা তরিকুলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
চালিবন্দরের একাধিক সাধারণ পরিবহন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে জানান, দুই-একজন অপরাধীর এই কালো ব্যবসার কারণে পুরো সুরমা ট্রান্সপোর্ট ও চালিবন্দরের সুপরিচিত পরিবহন খাতের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। প্রশাসনের কঠোর ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই কেবল তরিকুল এবং তার পেছনে ছায়া হয়ে থাকা প্রভাবশালীদের আসল মুখোশ উন্মোচন করা সম্ভব।
এদিকে শুল্ক গোয়েন্দা ও স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, এই রুটে চলাচলকারী পরিবহনগুলোর গতিবিধি ইতোমধ্যেই নিবিড় নজরদারিতে রাখা হয়েছে। সাধারণ পরিবহনের আড়ালে যারা এমন অপকর্ম চালাচ্ছে, তাদের বিরুদ্ধে দ্রুতই বিশেষ যৌথ তদন্ত ও অভিযান শুরু হতে পারে।
1 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন এবং সদস্য মকসুদ আহমদকে আন্তরিক অভিনন্দন ও
5 গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৬ নম্বর ওয়ার্ডের
4 বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে
6 বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলার আয়োজনের উদ্যোগকে স্থানীয়
2 সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র
6 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে
7 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে
4 সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে (সিসিক) দেখা গেছে বিপরীত চিত্র। সিলেট সফররত