editor
প্রকাশিত: 5:58 PM, November 9, 2026
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭)-এর সভাপতি জাকারিয়া আহমদ বলেছেন, পরিবহন খাতের সমস্যা সমাধান এবং মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মালিক ও শ্রমিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে পরিবহন খাতের শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মালিক-শ্রমিকদের উত্থাপিত পাঁচ দফা দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
তিনি বলেন, বর্তমানে প্রশাসন পরিবহন শ্রমিকদের উপর এক ধরণের নির্যাতন শুরু করেছে। সড়কে গাড়ি নিয়ে বের হলেই বিভিন্ন অজুহাত দেখিয়ে মামলা দিয়ে হয়রানি শুরু করেছে। এক চালক সকাল থেকে রাত পর্যন্ত গাড়ি চালিয়ে ১০০০/১৫০০ টাকা রুজি করেন। অথচ পুলিশ একটি মামলা জরিমানা করেন ৫০০০/১০০০০ হাজার টাকা। এই হয়রানি ও ৫ দফা দাবি না মানলে পরিবহণ শ্রমিকরা রাজপথে নামতে বাধ্য হবে। তিনি আরো বলেন, আগামী ১৫ নভেম্বরে মধ্যে ৫ দফা দাবি না মানলে ১৬ নভেম্বর সকাল ৬ টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হবে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টায় দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ একটি কমিউনিটি সেন্টারে পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আয়োজিত মালিক-শ্রমিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি (রেজি. নং-২৭৮৫), সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-চট্ট-৭০৭) এবং সিলেট জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক জোট (রেজি. নং-২০৯৭)-এর সমন্বয়ে গঠিত মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ এ সমাবেশের আয়োজন করা হয়।
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও রাজা আহমদ এবং এম বরকত আলীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা অটোটেম্পু/অটোরিক্সা চালক জোটের সভাপতি মতচ্ছির আলী, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আজাদ মিয়া, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: জালাল আহমদ, সিলেট জেলা অটোটেম্পু/অটোরিক্সা চালক জোটের কার্যকারী সভাপতি মো: দেলোয়ার আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ৭০৭ এর কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি সুন্দর আলী খান, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, মালিক সমিতির কার্যকরি সভাপতি জামিল আহমদ লিটন, সহ-সভাপতি বদরুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, কল্যাণ সম্পাদক আব্দুল মন্নান, দপ্তর সম্পাদক কাওছার আহমদ, কামালবাজার উপ-পরিষদ ২০৯৭ সভাপতি জমির উদ্দিন, সবুজ মিয়া, ৭০৭ এর কেন্দ্রীয় সদস্য আলতাফ আহমদ চৌধুরী, লিটন আহমদ, রফিক মিয়া, মকবুল হোসেন, ফুল মিয়া, জিলু মিয়া, সুজন মিয়া, সেবুল আহমদ, আব্দুল জলিল, সিতাব আলী, হযরত শাহজালাল উপ-পরিষদের সভাপতি মো: রাইমুল ইসলাম, মুক্তিযোদ্ধা উপ-পরিষদ ৭০৭ সহ-সভাপদি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, টিলাগড় উপ-পরিষদের সাবেক সভাপতি নুর ইসলাম, পীরের বাজারের সভাপতি নেছার আহমদ, বালুচরের সভাপতি আলী হোসেন, শাহী ঈদগাহের সাবেক সাংগঠনিক শেখ বাবুল প্রমুখ।
সমাবেশ থেকে উত্থাপিত দাবিগুলো হলো, ব্যাটারি চালিত রিকশা ও ই-রিকশার নিবন্ধন নিয়া আলোচনা ও সিদ্ধান্ত। জেলা ও মহানগরীতে চলাচলকারী ইজিবাইক, টমটম, মিশুক এবং ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করা। সিলেটের শোরুম থেকে ক্রয়কৃত সিএনজি চালিত অটোরিক্সার রেজিস্ট্রেশন দিতে হবে এবং পুলিশ ডিউটি পালনকালে জ্বালানি ও চালকের খোরাকি দিতে হবে। সিলেট জেলা ও মহানগরীতে সিএনজি চালিত অটোরিক্সার পর্যাপ্ত পার্কিং স্থান দিতে হবে। ট্রাফিক পুলিশের হয়রানিমূলক মামলা ও ট্রাফিক অফিসারের হয়রানি বন্ধ করতে হবে এবং বিআরটিএ সিলেটের হয়রানি বন্ধ করতে হবে।
জিয়া মঞ্চ ইউরোপের পর্তুগাল শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে তোফায়েল আহমেদ সভাপতি এবং মাহফুজুল ইসলাম মুন্না সাধারণ সম্পাদক
আলোকিত সিলেটের উদ্যোগে এবং জাসাস সিলেট জেলা ও মহানগরের সার্বিক সহযোগিতায় ১২ দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০
ইউরোপের দেশ সাইপ্রাসে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত হতে যাচ্ছে “সাইপ্রাস এডুকেশন এক্সপো ২০২৬”।
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই
সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নতুন
ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের
প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য