editor

প্রকাশিত: 3:57 PM, October 19, 2022

পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পালন করলো চা-শ্রমিকের মেয়ে সোনামণি লোহার

পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পালন করলো চা-শ্রমিকের মেয়ে সোনামণি লোহার

আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে (গার্লস টেকওভার) সিলেট সদর উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা আবুল মনসুর আসজাদ এর দায়িত্ব এক ঘন্টার জন্য পালন করলো চা-শ্রমিকের মেয়ে গ্রীন সিটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্রী সোনামণি লোহার।

বুধবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা আবুল মনসুর আসজাদ এর কাছ থেকে প্রতীকী দায়িত্ব গ্রহণ করেন সোনামণি লোহার। এক ঘণ্টার জন্য তার অধীন হন পরিবার পরিকল্পনা কর্মকর্তারা। এসময় আবুল মনসুর আসজাদ তাকে ফুলের শুভেচ্ছা জানান।

প্রতীকী দায়িত্ব নিয়ে সোনামণি লোহার বলেন, আমি একজন চা-শ্রমিকের মেয়ে। আজ এই অধিদপ্তরের দায়িত্ব পেয়ে নিজেকে গর্ববোধ মনে করছি। লেখাপড়া শেষ করে চা-শ্রমিকের সন্তানরা যেন সরকারী প্রতিষ্ঠান গুলোতে চাকরী পায় প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন জানাচ্ছি। পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে আরো গতিশীল করতে সকলের প্রতি আহ্বান জানান সোনামণি লোহার। তিনি আরো বলেন, নারী ও কিশোরী নির্যাতনের প্রেক্ষাপটে আমি একজন মেয়ে হিসেবে এদেশের লাখ লাখ কিশোরীর মত স্বপ্ন দেখি একটি সুস্থ, নিরাপদ পরিবেশ এবং সুন্দর সমাজের। প্রতীকী দায়িত্ব নিয়েই সিলেট জেলাকে নারীবান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ জানান সোনামণি লোহার।

সিলেট সদর উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা আবুল মনসুর আসজাদ বলেন, নারীদের বাদ দিয়ে কোন সমাজের উন্নয়ন সম্ভব নয়। নারীদের নিয়েই আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে। নারীদের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, অসীম ক্ষমতার অধিকারী নারী। যে সব রাষ্ট্র যারা নারীর ক্ষমতায়ন দিয়েছে তারাই এগিয়ে গেছে। তাই নারীর সুরক্ষা ও ক্ষমতায়ন না দিলে আমাদের উন্নয়ন টেকসই হবেনা। সমাজ ব্যবস্থাকে ভালো রাখতে হলে পরিবারকে সবার আগে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, সমাজের সকল নাগরিকের সমাজ সেবা কার্যালয় থেকে সমানভাবে সুযোগ সুবিধা নেওয়ার অগ্রধিকার রয়েছে।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতা ও রিলায়েন্ট উইমেন ডেভেলাপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে ওয়াই মুভস প্রকল্পের উদ্যোগে এই কার্যক্রম সম্পূর্ণ হয়। আর ডব্লিউ ডিও ওয়াই মুভস প্রকল্প কর্মকর্তা জাহিদুল ইসলাম রশিদ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আর ডব্লিউ ডিও ওয়াই মুভস প্রকল্প একাউন্টস ও এডমিন অফিসার মো: মহসিন রেজা, প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ, সাংবাদিক রেজওয়ান আহমদ, হেনা আক্তার, ভলেন্টিয়ার দিবস বিশ্বাস, এনসিটিএফ এর সভাপতি অষ্ঠমণি লোহার, সহ-সভাপতি, সমীক লোহার, সাধারণ সম্পাদক সাগর গোয়ালা, যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত, সাংগঠনিক সম্পাদক আলোমণি, চাইল্ড পার্লামেন্ট সদস্য সমীর বারি, শিশু সাংবাদিক দুর্জয় লোহার, শিশু গবেষক সুচিত্রা সহ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন