editor
প্রকাশিত: 4:45 PM, December 7, 2020
অনলাইন ডেস্ক:
করোনার কারণে লকডাউনে দীর্ঘ সাত মাস স্ত্রী সানিয়া মির্জা ও ছেলের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক।সেই সময় শোয়েব ছিলেন পাকিস্তানে আর সন্তানসহ ভারতে অবস্থান করছিলেন দেশটির টেনিস তারকা সানিয়া মির্জা। স্বামীর সঙ্গে কবে দেখা হবে! কবে এই বিরহ দহন কাটবে, সে সময় গণমাধ্যমে এভাবেই বিচ্ছিন্নতার কষ্টের কথা জানিয়েছিলেন সানিয়া।শোয়েবের মনও পড়ে ছিল সানিয়ার দিকে। করোনা মহামারীর শুরুতে পরিবারের সঙ্গে দেখা করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে চার সপ্তাহের ছুটি পেয়েছিলেন পাক অলরাউন্ডার। কিন্তু ছুটি পাওয়ার পর পরই লকডাউন ও আন্তর্জাতিক ফ্লাইট নিষেধাজ্ঞার কবলে পড়েন শোয়েব। যে কারণে স্ত্রী-সন্তানের সঙ্গে আর ছুটি কাটানো হয়নি তার।এর পর দীর্ঘ সাত মাস পর স্ত্রী সানিয়া ও ছেলে ইজহান মির্জাকে কাছে পান শোয়েব। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুবাইতে সানিয়ার সঙ্গে দেখা হয় শোয়েবের। এর কিছু দিন পরেই পরিবার ছেড়ে ফের লংকান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলংকায় চলে যান শোয়েব। এখনবধি সেখানেই আছেন। তবে করোনার নিয়ম মেনে পরিবারকে সঙ্গে আনতে পারেননি।ফের সেই বিচ্ছেদের দহনেই পুড়ছেন এ জুটি।এবার শোয়েব জানালেন, এলপিএলের পরবর্তী আসরে খেলতে এলে অবশ্যই স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্রীলংকায় যাবেন তিনি।সম্প্রতি শ্রীলংকা ক্রিকেটের আয়োজনে এক ভিডিও চ্যাট কনফারেন্সে সাংবাদিকদের করা প্রশ্নে শোয়েব বলেন, সাত মাস পর সানিয়া আর ছেলে ইজহানকে কাছে পেয়েছিলাম। তাও দুবাইতে মাত্র কয়েক সপ্তাহের জন্য। এর পর আবার তাদের ছেড়ে শ্রীলংকায় আসি। আসলে পরিবার ছেড়ে অন্য দেশে দীর্ঘদিন টুর্নামেন্ট খেলতে যেতে হয় আমাদের। অনেক সময় মন খারাপ হয়। তবে আমার ছেলে ছোট। তাই ওকে সঙ্গে নিয়ে সফর করাটা সমস্যার হয়ে দাঁড়ায়। কিন্তু সানিয়াকে কথা দিয়েছি– পরের বার ওদের নিয়ে শ্রীলংকায় থাকব।
শ্রীলংকার প্রশংসায় শোয়েব বলেন, এখানকার মানুষের আতিথেয়তা আমার খুব ভালো লেগেছে। এখানে আমার অনেক বন্ধু হয়েছে। আশা করছি, সানিয়ারও শ্রীলংকায় এলে তার মন ভালো হয়ে যাবে।
S/H-(Ripa-5)
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন