editor
প্রকাশিত: 4:51 PM, September 11, 2020
পর্তুগাল ইউরোপের মধ্যে বিগত বছরগুলোতে ব্যাপক উন্নতি সাধন করেছে এবং সেই কারণে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পর্তুগিজ নাগরিকরা দায়িত্ব পেয়েছেন এবং সর্বোপরি সার্থকভাবে দায়িত্ব পালন করছেন; কিন্তু করোনা মহামারী সবকিছুতেই বাধা সৃষ্টি করছে এবং খোদ দেশের প্রধানমন্ত্রী বাধ্য হয়ে বাণিজ্যিক কর্মকাণ্ডের ওপর বিধিনিষেধ আরোপ করেছেন।
পর্তুগালের রাজধানী লিসবন বিধি-নিষেধের আওতায় থাকলেও দেশব্যাপী তা শিথিল ছিল তবে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা বর্তমান করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধির আলোকে নতুন বিধিনিষেধ প্রবর্তন করেছেন; যা ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
যদিও ইতোপূর্বে ৩০ আগস্ট মন্ত্রিসভার বৈঠকের পরে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে পুরো দেশ নতুন ঝুঁকিতে প্রবেশ করবে এবং বিধি-নিষেধের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হবে।
প্রধানমন্ত্রী নিম্নলিখিত পদক্ষেপগুলো ঘোষণা করেছেন-
১. সর্বোচ্চ ১০ জনের বেশি একত্রিত হওয়া নিষিদ্ধ;
২. বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সকাল ১০টা আগে খুলতে পারবে না;
৩. খোলা রাখার সময়সীমা রাত ৮ থেকে রাত ১১টা পর্যন্ত হবে কিনা, এ বিষয়টি কামারা মিউনিসিপালের (সিটি কর্পোরেশন) সিদ্ধান্তের ওপর নির্ভর করবে;
৪. শপিং সেন্টার এবং এ সংক্রান্ত অঞ্চলে সর্বোচ্চ চারজন একত্র থাকতে পারবে;
৫. রাত ৮টা থেকে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ (খাবারের টেবিলে ব্যতিক্রম);
৬ রাস্তা এবং পাবলিক প্লেসে অ্যালকোহল পান নিষিদ্ধ;
৭. রেস্টুরেন্ট, কফি, পেস্ট্রি শপে- স্কুল থেকে ৩০০ মিটার দূরত্বে, সর্বোচ্চ একসঙ্গে চারজনের গ্রুপ গ্রহণযোগ্য;
৮. খেলার মাঠে দর্শক ছাড়াই খেলা চলবে;
তাছাড়া প্রধানমন্ত্রী ১৪ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার জন্য নির্দিষ্ট কিছু কার্যক্রম বাধ্যতামূলক করেছেন। বিদ্যালয়গুলোকে নতুন স্বাস্থ্যবিধির আলোকে সাজিয়ে নেয়া, প্রতিটি বিদ্যালয় জরুরি পরিকল্পনাসমূহ প্রবর্তন, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বণ্টন, কেউ সংক্রমিত হলে বা সংক্রমিত সন্দেহ হলে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে