editor
প্রকাশিত: 4:49 PM, September 4, 2024
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ বাগানে পেয়ারা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একই পরিবারের ৩ জনের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর ) দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার অন্তগর্ত ধামুয়ার মাধববাটি এলাকায়। স্থানীয় সূত্রে প্রকাশ, প্রতিদিনের মত এদিন ওই গ্রামের বাসিন্দা জগদীশ বিশ্বাস তার পরিবার পেয়ারা পারতে গিয়েছিল বাড়ির পাশে নিজেদের বাগানে। সেই বাগানেই- অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই পরিবারের ৩ জনের। স্থানীয়রা আরোও জানান, বাড়ির পাশে একটি পেয়ারা বাগান ছিল জগদীশ বিশ্বাসের। চোরের উপদ্রব ঠেকাতে বাগানে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতেন জগদীশ বিশ্বাস। কিন্তু মঙ্গলবার (৩ সেপ্টেম্বর ) সেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ভুলে গিয়েছিলেন জগদীশ। এরপর বাগানে গিয়ে করুণ পরিণতি হয় বিশ্বাস পরিবারের। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় জগদীশ বিশ্বাস (৫৪), জগদীশ বিশ্বাসের ছেলে প্রমত্ত বিশ্বাস (২৭) ও স্ত্রী শান্তি বিশ্বাসের (৫০)। এই ঘটনায় গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না