editor
প্রকাশিত: 11:26 PM, March 13, 2021
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁর ইউনিয়নের মাসুকগঞ্জ বাজার সংলগ্ন পশ্চিম দর্শা আদর্শ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ১ম মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১২ মার্চ শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
পশ্চিম দর্শা আদর্শ স্পোর্টিং ক্লাবের সভাপতি সদর উপজেলা স্পোর্টস একাডেমির সহ সাংগঠনিক সম্পাদক আমিন আহমদের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক অর্থ সম্পাদক ও ৮নং কান্দিগাঁর ইউনিয়নের পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাজ্জাদ মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া সম্পাদক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের সেন্ট্রাল ডিরেক্টর ও ক্রীড়া সংগঠক আশরাফুর রহমান চৌধুরী, সাবেক মেম্বার আশরাফ চৌধুরী, জালালাবাদ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী বাহার, ইউপি সদস্য দুলাল মিয়া, সাবেক ইউপি সদস্য চুনু মিয়া, সমাজসেবী আক্রম আলী মাসুক, সদর উপজেলা স্পোর্ট একাডেমির সহ সভাপতি মোস্তফা উল্লাহ, মেম্বার পদপ্রার্থী আব্দুস সামাদ, লিটন পাল, গ্রেটার কামাল বাজার ফুটবল এসোসিয়েশনের আহবায়ক শামসুল হক, ব্যবসায়ী দিলওয়ার হোসেন, আব্দুস শুকুর।
উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি আব্দুল বারী, খলিল আহমদ, আলী হোসেন, অর্থ সম্পাদক তুরণ মিয়া প্রমুখ।
খেলায় ১-০ গোলে ছয় বন্ধু নলকটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন শাহরিয়ার পশ্চিম দর্শা।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন