editor
প্রকাশিত: 6:04 PM, January 14, 2025
সিলেট সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ডের হাজী সৈয়দ তবারক আলী গং ওয়াকফ এস্টেট এর পশ্চিম ধরাধরপুর জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে বুধবার (১৫ জানুয়ারি) এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খ্যাতিমান মুফাসসীরে কোরআন, শায়খুল হাদীস মুফতি আব্দুল বাতেন কাসেমী সাহেব, ঢাকা। মাহফিলের প্রধান বক্তা হিসেবে থাকবেন এ.ইউ.ভি ইউনির্ভারসিটি’র সহযোগী অধ্যাপক ও উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. শায়েখ রফিকুল ইসলাম আল-মাদানী। মাহফিলে সভাপতিত্ব করবেন মসজিদের মোতাওয়াল্লী সৈয়দ মাহবুব ই-জামিল ও সহকারী মোতাওয়াল্লী হাজী শফিক মিয়া।
মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জামিয়া ফারুকিয়া বাগবাড়ী সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ক্বারী আব্দুল মতিন আছিরগঞ্জী, মাওলানা মিছবাহ উদ্দিন আহমদ হবিগঞ্জী, পশ্চিম ধরাধরপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইমাদ উদ্দিন রব্বানী।
সকাল ১০টায় শিশু কিশোরদের হামদ-নাত ও ক্বেরাত প্রতিযোগিতা শুরু হবে। বিকেল সাড়ে ৪টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বে করবেন সাবেক সিনিয়র যুগ্ম সচিব সৈয়দ মাহবুব ই-জামিল।
মসজিদ পরিচালনা কমিটি জানিয়েছেন, ইসলামি শিক্ষা এবং কুরআন-সুন্নাহর আলোকে জীবন গঠনের বার্তা তুলে ধরাই এই মাহফিলের মূল উদ্দেশ্য। ওয়াজ মাহফিলে সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের