editor

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০

পাঠানটুলা-বিমানবন্দর বাইপাস রোড উন্নয়ন সংগ্রাম কমিটি’র কর্মসূচী ঘোষণা

পাঠানটুলা-বিমানবন্দর বাইপাস রোড উন্নয়ন সংগ্রাম কমিটি’র কর্মসূচী ঘোষণা

8

নিজস্ব প্রতিনিধি
২৮ নভেম্বর পরাষ্ট্রমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রী বরাবরে স্মারকলিপি
ডিসেম্বরের প্রথম সপ্তাহে সিলেট-সুনামগঞ্জ মহা সড়ক অবরোধ

1

পাঠানটুলা-বিমানবন্দর বাইপাস রোড সংস্কার সহ উন্নয়নের নামে বিগত প্রায় ৩ বছর যাবৎ যান চলাচলের অনুুপযোগি করে রাখায় দুর্ভোগের শিকার ক্ষুদ্ধ এলাকাবাসী কর্তৃক গঠিত ‘পাঠানটুলা-বিমানবন্দর বাইপাস রোড উন্নয়ন সংগ্রাম কমিটি’ আহূত এক বিশাল মানববন্ধন থেকে গতকাল আন্দোলনের কর্মসূচী ঘোষিত হয়েছে।

6

ঘোষিত কর্মসূচীর মধ্যে রয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তাটির সংস্কারসহ মেরামত কাজ সম্পন্ন করা না হলে, এলজিইডি’র দায়িত্বশীল কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে কঠোর শাস্তিসহ জরিমানার দাবীতে ২৮ ডিসেম্বর স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এবং এলজিআরডিমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে। তাতেও যদি কোন সুফল না পাওয়া যায়- তা’হলে আগামী ডিসেম্বর ২০২০’র প্রথম সপ্তাহে সিলেট-সুনামগঞ্জ ও বিমানবন্দর-আম্বরখানা মহাসড়ক অবরোধ করা হবে।

7

গতকাল ১৫ নভেম্বর ২০২০ রোববার বেলা ১২টায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাঠানটুলা পয়েন্টে অনুষ্ঠিত বিশাল মানবন্ধন কর্মসূচী পালন শেষে ‘পাঠানটুলা-বিমানবন্দর বাইপাস রোড’ উন্নয়ন সংগ্রাম কমিটি’র পক্ষ থেকে এই কর্মসূচী ঘোষণা করা হয়। মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগ্রাম কমিটির আহ্বায়ক, আব্দুল জব্বার মদই মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশন এর ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান, প্রধান বক্তা ছিলেন, সিনিয়র সাংবাদিক ও কলমযোদ্ধা লিয়াকত আলী খান।

বক্তব্য রাখেন, খাদিমনগর ইউ.পি’র ২নং ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলাম সিরাজ, কয়েছ আহমদ দুলাল, শ্রমিক নেতা আব্দুল লতিফ তাফাদার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল জলিল তাফাদার, সংগ্রাম কমিটির সদস্য সচিব মো. নাছির উদ্দিন, সিরাজ মিয়া (ভাটা), সেলিম আহমদ, বুধু মিয়া ভাণ্ডারী, সোয়াব আলী ও মো. তাজ উদ্দিন প্রমুখ।

1

বক্তারা বলেন, ‘পাঠানটুলা-বিমানবন্দর বাইপাস রোড’ নামেই শুধু বাইপাস রোড- বাস্তবে এই রাস্তা দিয়ে দু’টি সিএনজিও এক সাথে ক্রস করতে পারেনা। তদুপরি এই রাস্তাটি বিগত প্রায় ৩ বছর যাবৎ সংস্কারসহ উন্নয়নের নামে সরকারি বরাদ্দের ৫ (পাঁচ) কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে অথবা প্রকল্প ব্যয় বাড়াতে যান চলাচলের অযোগ্য করে রাখা হয়েছে। এই রাস্তা দিয়ে ইতোমধ্যে একজন ডেলিভারীর রোগীর মৃত্যুসহ অনেক রোগী ক্ষয়-ক্ষতির শিকার হচ্ছেন বলে বক্তাদের অভিযোগ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

4 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

3 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

7 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

2 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

2 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

5 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

6 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

4 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

1
6