editor

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৬

পানি সংকটে হাওয়াপাড়া এলাকার শতাধিক পরিবার, রান্নাবান্নাও বন্ধ, সিসিক নির্বিকার

ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগী বাসিন্দারা

পানি সংকটে হাওয়াপাড়া এলাকার শতাধিক পরিবার, রান্নাবান্নাও বন্ধ, সিসিক নির্বিকার

5

সিলেট নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ১৬নং ওয়ার্ডের হাওয়াপাড়া মিশন গলি এলাকায় তীব্র পানি সংকটে পড়েছেন প্রায় শতাধিক পরিবার। দীর্ঘদিন ধরে চলা এই কৃত্রিম ও অমানবিক সংকটের কারণে ওই এলাকার বাসা-বাড়িগুলোতে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। পানির তীব্র অভাব এতটাই প্রকট রূপ ধারণ করেছে যে, গৃহিণীরা দৈনন্দিন রান্নাবান্না ও গৃহস্থালির মৌলিক কাজগুলো পর্যন্ত করতে পারছেন না।

8

সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, দিনের পর দিন এই চরম দুর্ভোগের মধ্য দিয়ে অতিবাহিত করলেও সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) কর্তৃপক্ষের কোনো রকম ভ্রূক্ষেপ বা কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী বাসিন্দারা।

পানির অভাবে প্রতিটি ঘরে ঘরে হাহাকার চলছে। স্থানীয় বাসিন্দারা জানান, সুপেয় ও নিত্যব্যবহার্য পানির অভাবে তারা চরম মানবেতর জীবনযাপন করছেন। এলাকার অনেক পরিবারকে দূর-দূরান্ত থেকে খাবার পানি কিনে বা অন্য এলাকা থেকে বোতলজাত করে সংগ্রহ করতে হচ্ছে। পানির অভাবে নিয়মিত গোসল, কাপড় ধোয়া এবং টয়লেট ব্যবহারের মতো মৌলিক চাহিদাগুলোও মিটাতে পারছেন না অনেকে। রান্নাবান্না বন্ধ থাকায় অনেক পরিবারকে হোটেল থেকে খাবার কিনে এনে দিনাতিপাত করতে হচ্ছে, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য বাড়তি আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য নয়াসড়ক মেইন রাস্তা থেকে হাওয়াপাড়া মেইন রাস্তা পর্যন্ত মিশন গলির দু’পাশের শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে সিসিকের পানি সংকটের কারণে ভোগান্তিতে পড়েছেন।

2

এলাকাবাসীর দাবি, এই তীব্র পানি সংকটের বিষয়টি একদিন বা দুইদিনের নয়, এটি দীর্ঘদিন ধরে চলে আসছে। সমস্যাটি সমাধানের জন্য ভুক্তভোগী পরিবারগুলো একাধিকবার স্থানীয় সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট পানি শাখার কর্মকর্তাদের মৌখিকভাবে অবহিত করেছেন। কিন্তু বারবার ধরণা দেওয়ার পরও সিসিক কর্তৃপক্ষ রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে। এখন পর্যন্ত পানির লাইন মেরামত বা বিকল্প উপায়ে পানি সরবরাহের কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি।

1

হাওয়াপাড়া মিশন গলির বাসিন্দারা সিসিকের এই উদাসীনতায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, আমরা নিয়মিত সিটি কর্পোরেশনের ট্যাক্স পরিশোধ করছি, অথচ বছরের পর বছর মৌলিক নাগরিক সুবিধা ‘পানি’ থেকে আমাদের বঞ্চিত রাখা হচ্ছে। পানি না পেলে আমাদের বেঁচে থাকাই অসম্ভব।

8

ভুক্তভোগীরা অতিবিলম্বে এই তীব্র পানি সংকটের স্থায়ী সমাধান করার জন্য সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী কয়েকদিনের মধ্যে যদি এলাকায় সুপেয় পানির সরবরাহ স্বাভাবিক করা না হয়, তবে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

4 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। 2 সোমবার

বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে মানববন্ধনের ডাক

বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে মানববন্ধনের ডাক

7 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

2 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট

আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

1 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের

রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা মানবতার শ্রেষ্ঠ উদাহরণ: অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী

রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা মানবতার শ্রেষ্ঠ উদাহরণ: অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী

4 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

1 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীকে জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শুভেচ্ছা

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীকে জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শুভেচ্ছা

6 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ

সিউক’র চেয়ারম্যান হিসেবে যোগদান করতে ঢাকায় কয়েস লোদী

সিউক’র চেয়ারম্যান হিসেবে যোগদান করতে ঢাকায় কয়েস লোদী

1 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি

1
2