editor

প্রকাশিত: 7:01 PM, October 10, 2025

পার্বত্য অঞ্চলে অশান্তি ও সাম্প্রদায়িক উসকানির হিন্দুস্তানের ষড়যন্ত্র কখনোই সফল হবে না

৭দফা দাবীতে জাগপা সিলেট বিভাগীয় কমিটির বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

পার্বত্য অঞ্চলে অশান্তি ও সাম্প্রদায়িক উসকানির হিন্দুস্তানের ষড়যন্ত্র কখনোই সফল হবে না

জাতীয় গনতান্ত্রিক পার্টি জাগপা সিলেট বিভাগ আয়োজিত ৭দফা দাবী আদায়ের লক্ষ্যে সিলেট নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বিক্ষোভ মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাগপা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় সমন্নয়ক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর জাগপা সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ সাজু র পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন নগর জাগপা সহ সভাপতি পিয়ার হোসেন মহানগর জাগপা নেতা আজিজুর রহমান আজিজ যুব জাগপা নেতা আব্দুলাহ আল মামুন, আব্দুল বাছিত, জুনেদ আহমেদ ইয়াছিন আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে অশান্তি ও সাম্প্রদায়িক উসকানির হিন্দুস্তানের ষড়যন্ত্র কখনোই সফল হবে না। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক অশান্তির ঘটনা গভীর উদ্বেগজনক। কিছু উসকানিমূলক অপপ্রচার ও কুরআন অবমাননার গুজবকে কেন্দ্র করে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির যে অপচেষ্টা চলছে, তা সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্রমূলক উদ্যোগ। এ ধরনের বিভেদমূলক কার্যকলাপ দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির মূলে আঘাত হানার এক গভীর ষড়যন্ত্র। বক্তারা আরো বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলিমের সহাবস্থান হাজার বছরের ঐতিহ্য। হিন্দুস্তান বা অন্য কোনো দেশের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে আমাদের এই ঐতিহ্য নষ্ট হতে দেওয়া যাবে না। এই ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাবেশে জাগপার ৭ দফা দাবি উপস্থাপনা করা হয়। দাবিগুলো হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং জুলাই সনদের আলোকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন কর। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার জন্য কার্যকরী জোড়ালো পদক্ষেপ গ্রহণ কর। পিলখানা, শাপলা, মোদিবিরোধী আন্দোলন, জুলাইসহ সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে আনতে হবে এবং বাতিল করা। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের মতোই তাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা ও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন করা। বক্তারা উল্লেখিত ৭ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন