admin
প্রকাশিত: 2:39 PM, October 30, 2025
স্টাফ রিপোর্ট:
আওয়ামী দোসর এক শেখ মোর্শেদ। সিলেট বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট অফিসের গ্রেট দালাল শেখ মোর্শেদ এর নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। কখনো বাড়ি সিলেটের সদরের সাহেববাজার ও পীরের বাজারে, কখনো সুনামগঞ্জের দোয়ারাবাজার, কখনো কোম্পানীগঞ্জ, আবার কখনো পরিচয় দিয়ে থাকে দক্ষিণ সুরমার স্থায়ী বাসিন্দা বলে।
তবে সে কোম্পানীগঞ্জের গ্রেট ডেভিল ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ ওরফে পাথুরে শামীমের খুবই কাছের মানুষ। সরকারি খনিজ সম্পদ পাথর-বালু লুটপাটের বড় অংশীদার শেখ মোর্শেদ। মূলত পাথরদস্যুদের মিডিয়া পার্টনার হিসেব কাজ করতো।
পাথুরে শামীমের বড়ভাই জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীনের সান্নিধ্য পেয়ে পাথরদস্যু চক্রের মিডিয়া পার্টনার হিসবে তার যাত্রা। সম্প্রতি জেলা প্রশাসন ও দুদকের অভিযানে পাথরকাণ্ডে জড়িতরা পালিয়ে যায়। এর পর থেকে শেখ মোর্শেদ কোম্পানীগঞ্জ ও সিলেট শহরে অনেকটা আড়ালে আবডালে পদচারণা করলেও সিলেট বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালালীকেই সে তার মূল পেশা হিসেবে বেছে নিয়েছে। দক্ষিণ সুরমাস্থ বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট অফিসই এখন তার বড় আস্তানা।
শুধু আস্তানা নয়, পাসপোর্ট অফিসের সামনে নদীর পাড়ে ‘সাইমা এন্টারপ্রাইজ’ নামে একটি প্রাইভেট ‘অফিস’ করে এটাকে পাসপোর্টের মিনি অফিস এমনকি ট্রাভলসও পরিচয় দিয়ে থাকে। কথিত এই মিনি অফিস থেকেই শেখ মোর্শেদ পাসপোর্ট অফিসের দালালী ও ঘুষবাণিজ্য নিয়ন্ত্রন করে।
জুলাই অভ্যত্থানে ৫ আগস্ট পট পরিবর্তনের পর সিলেট আঞ্চলিক পাসপোর্ট অফিস থেক সকল আওয়ামী দালাল-বাটপার সটকে পড়লেও আওয়ামী দোসর শেখ মোর্শেদ এখনো বহাল তবিয়তে থেকে সেই আওয়ামী দালালদের স্থলাভিষিক্ত হয়ে প্রকাশ্যে পাসপোর্টের ‘মার্কা’ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। মার্কা বাণিজ্য ছাড়াও দৈনিক ৫ টি করে পাসপোর্টের বায়োমেটিক ফিঙ্গার প্রিন্ট মোর্শেদের জন্য অফিস থেকে ফ্রি করে দেওয়া হয়েছে। এই ৫টি পাসপোর্ট থেকে প্রতি পাসপোর্টে অতিরিক্ত ৩ হাজার টাকা করে দৈনিক ১৫ হাজার টাকা গ্রাহকদের কাছ থেকে আদায় করে থাকে শেখ মোর্শেদ।
অভিযোগ পাওয়া গেছে, মোর্শদ ও তার লোকজন আবেদনকারিদের পাসপোর্ট অফিস গেইট থেকে আগলে তার কথিত অফিসে নিয়ে প্রথমে আবেদন কপি করে রাখে এবং ফিঙ্গার লইয়ে দেওয়ার জন্য ৩ হাজার টাকা করে অতিরিক্ত ঘুষ দাবি করে।
টাকা দিলে সে নিজে গিয়ে পাসপোর্টের বায়োমেটিক ফিঙ্গার লইয়ে দেয়। টাকা না দিলে এ নামের আবেদন গ্রহন না করার জন্য পাসপোর্ট অফিসে কর্তব্যরতদের জানিয়ে দেয়। তাই কর্তব্যরতরা এ আবেদন গ্রহন না করে আবেদনকারীকে ফের মোর্শেদের কথিত অফিসে পাঠিয়ে দেন। পরে মোর্শেদ ৩ থেকে ৫ হাজার টাকার বিনিময়ে ওই নামের পাসপোর্টের ফিঙ্গার করিয়ে দেয়।
এভাবে প্রত্যহ পাসপোর্ট আবেদনকারিরা মোর্শেদের কাছে আর্থিক ভোগান্তির শিকার হয়ে থাকেন।
নাম প্রকাশ না করার শর্তে ভোক্তণোগী এক গ্রাহক জানান- তিনি আবেদন নিয়ে পাসপোর্ট অফিসের গেইটে গেলে মোর্শেদ প্রথমে আমাকে আগলে ধরে জিজ্ঞেস করেন, আবেদনে কোনো ট্রাভেল এজেন্সীর মার্কা আছে কি না? মার্কা না থাকায় মোর্শদ আমাকে তার কথিত অফিসে বসিয়ে মোবাইল ফোন দিয়ে আমার আবেদন কপি করে নেন এবং মার্কা লাগানোর জন্য আমার কাছে ৩ হাজার টাকা দাবি করেন। আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি বলেন, যান অফিসে আপনার এটা গ্রহন করা হবেনা।
তিনি জানান, আমি মোর্শেদকে টাকা না দিয়ে লাইনে দাঁড়ালে কর্তব্যরত ব্যক্তি আমার আবেদন ফিরিয়ে দিয়ে বলেন ট্রাভেস থেকে বাকি কাজ সম্পন্ন করে নিয়ে যেতে। পরে আমি আবার মোর্শেদের অফিসে এসে তাকে ৩ হাজার টাকা দিলে তিনি আবেদন গ্রহন করিয়ে ফিঙ্গার লইয়ে দেন। এভাবে কত শতশত আবেদনকারী মোর্শেদের আর্থিক হয়রানীর শিকার হন বলে জানান তিনি।
অভিযোগ পাওয়া গেছে, মোর্শেদ টাকার বিনিময়ে এক নারী কর্তৃক প্রকাশিত একটি স্থানীয় পত্রিকার প্রিন্টার্স লাইনে ‘প্রধান সম্পাদক’ পদে নিজের নাম ছাপিয়ে চাঁদাবাজি ও দালালীর বাজার খোলেছে। মূলত সে কোনো লেখক প্রকাশক, সাংবাদিক বা সম্পাদক নয়।
মোর্শেদ শুধু পাসপোর্টের দালালী নয়, আদম পাচারেও সে অতি সিদ্ধ হস্ত। জুলাই আন্দোলন তথা ৫ আগস্টের অনেক আওয়ামী ডেভিল তার হাত ধরেই কোম্পানীগঞ্জ ও তামাবিল সীমান্ত হয়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে অভিযোগে প্রকাশ।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন জানান, অনেকে সাংবাদিক পরিচয়ে আবেদন তদবীর নিয়ে আসেন। তবে নির্দিষ্ট করে কারোর নাম বলতে পারছি না। মোর্শেদের দোকান তথা মিনি পাসপোর্ট অফিস আছে বলে তিনি অবগত নন। তার অফিস কম্পাউন্ডে অন্য কোনো অফিস ট্রাভেলস বা ব্যবসা প্রতিষ্ঠানের অনুমতি নেই। অফিসের সাইডে নদীপাড়ের দোকাগুলো পাসপোর্ট অফিসের জায়গায় নয়, এগুলো এসএমপির জায়গায় এবং এসএমপি দোকানের জায়গা দিয়েছে বলেও জানান তিনি।
সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের বাইরে নদীপাড়ের জাগয়াটা এসএমপির, এ কথা স্বীকার করে পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, এখানকার দোকানপাটে অপরাধ মূলক কর্মকাণ্ড হলে সে বিষয়ে পুলিশ পৃথক ব্যবস্থা নেবে। এ বিষয়ে জানতে সিলেটের জেলার প্রশাসক সারোয়ার আলমের সেলফোনে বারবার কল দিলে তিনি এ প্রতিবেদকের মোবাইল ফোন রিসিভ করেননি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন