editor
প্রকাশিত: 3:33 PM, December 1, 2020
অনলাইন ডেস্ক : নিজের পোষা কুকুর ‘মেজার’-এর সঙ্গে খেলতে খেলতে বিরাট এক বিপদ বাঁধিয়ে ফেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন। খেলার এক ফাঁকে হঠাৎ পা পিছলে যায় তার। এতেই ডান পায়ের পাতায় বা গোড়ালিতে ‘ফ্যাকচার’ দেখা দিয়েছে। এখন চিকিৎসকদের পরামর্শ- কয়েক সপ্তাহ তাকে বুট পরে থাকতে হবে। অন্যদিকে রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তার সুস্থতা কামনা করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এক টুইটে তিনি লিখেছেন, ‘গেট ওয়েল সুন’। এ খবর দিয়েছে অনলাইন গার্র্ডিয়ান। এতে বলা হয়, ঘটনাটি ঘটে শনিবার।এদিন নিজের পোষা কুকুর জার্মান শেপার্ড জাতের ‘মেজর’কে সঙ্গে নিয়ে তিনি খেলছিলেন। কিন্তু পা পিছলে গিয়ে তার ডান পায়ে ফ্রাকচার দেখা দেয়। এই ক্ষত ধরা পড়ে রোববার স্ক্যানে। তার অফিস থেকে বলা হয়েছে, শনিবার এ ঘটনা ঘটার পর রোববার বিকালে তিনি নিজের রাজ্য দেলাওয়ারে নিওয়ার্কে একজন অর্থোপেডিক্সের কাছে যান। তার ব্যক্তিগত চিকিৎসক কেভিন ও’কনর এক বিবৃতিতে বলেছেন, প্রথমে এক্স-রে’তে স্পষ্ট কোনো ফ্রাকচার ধরা পড়েনি। কিন্তু মেডিকেল স্টাফরা তার আরো সিটি স্ক্যান করার পরামর্শ দেন। পরে সিটি স্ক্যানে ধরা পড়ে তার ডান পায়ের মাঝে দু’টি ছোট্ট হাড়ে সামান্য চিড় ধরেছে। ও’কনর আরো বলেছেন, এ কারণে জো বাইডেনকে কয়েক সপ্তাহ বুট পরে থাকতে হতে পারে।
উল্লেখ্য, বয়স্ক মানুষের জন্য হাড় ভাঙা বা হাড়ে ক্ষয় একটি উদ্বেগের বিষয়। সেক্ষেত্রে জো বাইডেনের বয়স ৭৮ বছর। অত্যন্ত ঝুঁকিপূর্ণ বয়স বলা যায় এটাকে। কিন্তু তার চিকিৎসক যে ত্রুটির কথা বলেছেন তা হালকা। এর ফলে যে চিকিৎসার কথা তিনি বলেছেন, তাতে সুস্থ হয়ে উঠতে পারেন জো বাইডেন। আগামী ২০শে জানুয়ারি তিনি নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেবেন। এ সময়ে ৭৮ বছর বয়সী জো বাইডেনই হবেন প্রথম সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট।
ওদিকে বাইডেনকে রোববার যে চিকিৎসকের অফিসে চিকিৎসা দেয়া হয়েছে, সেখানে প্রবেশ করার জন্য সাংবাদিকরা একের পর এক অনুরোধ করতে থাকেন। কিন্তু তাদেরকে সেখানে প্রবেশের কোনো অনুমোদন দেয়া হয়নি। ডাক্তারের ক্লিনিক থেকে জো বাইডেনকে যখন সিটি স্ক্যানের জন্য নেয়া হয়, তখন তাকে কিছুটা খোঁড়াতে দেখা যায়। যদিও তিনি এ সময় ক্র্যাচ বা অন্যের সহায়তা ছাড়াই হাঁটতে পারছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালে জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেন একটি কুকুর পোষা শুরু করেন। এর নাম রাখেন মেজর। এ ছাড়া ২০০৮ সালের নির্বাচনের পর প্রথম তারা একটি কুকুর পোষা শুরু করেন। এর নাম রাখা হয় চ্যাম্প। জো বাইডেন এবং জিল বাইডেন বলেছেন, এই দু’টি কুকুরকেই তারা তাদের সঙ্গে হোয়াইট হাউসে নিয়ে যেতে চান। সঙ্গে থাকবে একটি পোষা বিড়াল।
4 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
8 স্টাফ রিপোর্টার: 2 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
8 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 শুক্রবার (২১