editor

প্রকাশিত: 8:58 PM, March 18, 2026

পিছিয়ে পড়া মানুষের সাথে আনন্দ ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ: ডাঃ অচিনপুরী

চা-শ্রমিকদের মাঝে ক্লিন সিটি’র ‘৪ টাকায় ঈদ সামগ্রী’ বিতরণ

পিছিয়ে পড়া মানুষের সাথে আনন্দ ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ: ডাঃ অচিনপুরী

5

বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও ক্লিন সিটি সিলেট-এর উপদেষ্টা ডাঃ জাহিরুল ইসলাম অচিনপুরী বলেছেন, ঈদের আনন্দ একা উপভোগ করার নাম সার্থকতা নয়, বরং সমাজের পিছিয়ে পড়া মানুষের সাথে আনন্দ ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ। ক্লিন সিটি সিলেটের এই ‘৪ টাকায় ঈদ সামগ্রী’ উদ্যোগটি কেবল সহায়তা নয়, বরং শ্রমিকদের আত্মসম্মান বজায় রেখে তাদের মুখে হাসি ফোটানোর একটি মহৎ প্রয়াস।

5

বুধবার (১৮ মার্চ) নগরীর শাহী ঈদগাহ দলদলী চা-বাগানে বিকেলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘ঈদ নায় এখলা এখলা, ঈদ আনন্দ হখলে মিল্লা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্লিন সিটি সিলেট-এর উদ্যোগে চা-বাগানের শ্রমিকদের মাঝে ৪ টেখায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

6

সংগঠনের সভাপতি নাজিব আহমদ অপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সিলেট ভয়েসের প্রকাশক সেলিনা আক্তার চৌধুরী, আনোয়ার ফাউন্ডেশন ইউকে বাংলাদেশের প্রতিনিধি লিমন আহমদ।

3

এসময় উপস্থিত ছিলেন, ক্লিন সিটি সিলেটের সাধারণ সম্পাদক সুয়েব নেওয়াজ, অর্থ সম্পাদক আবু তাহের, আইটি ও মিডিয়া সম্পাদক জোবায়ের আহমেদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া বেগম, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন তানভীর, সহ- দপ্তর সম্পাদক সামিয়া রহমান মিতু, লজিস্টিক সম্পাদক ফাহিম আহমদ, সহ-লজিস্টিক সম্পাদক ইশতিয়াক মারুফ, সদস্য সাবের, আজিম আহমদ নাশিদ, রুবেল খান, শাহ রবিউল, রিফাতুল গনি, আলমগীর হোসেন, মোহাম্মদ রুম্মান, রুহুল আমিন, নাঈম, রাজু মিয়া, সাব্বির, জামি, ইঞ্জিনিয়ার কাওছার, সুরাইয়া, জান্নাত, অন্তু, শান্তা সাদিয়া বেগম, সিদ্দিকা প্রমুখ।

8

আয়োজকরা জানান, অসহায় ও শ্রমজীবী মানুষেরা যেন কারো করুণা নয়, বরং নিজেদের সামর্থ্যে কেনাকাটার আনন্দ অনুভব করতে পারেন, সেজন্যই নামমাত্র ৪ টাকা মূল্যে এই সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে ক্লিন সিটি সিলেট-এর অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক চা-শ্রমিক উপস্থিত ছিলেন। ৪ টাকা দিয়ে নিজ হাতে চা-শ্রমিক চাল, আলু, পেয়াজ, ডাল, তেল, ময়দা, লাচ্ছি, সেমাই, চিনি, দুধসহ ঈদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনে নেন। এসময় চা-শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

5 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

6 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

4 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

8 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

5 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

5 স্টাফ রিপোর্টার: 3 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

2 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
8