editor
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি কর্পোরেশনে প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানপুত্র ও রাগীব রাবেয়া মেডিকেল কলেজের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন লেখকরা সমাজের আয়না, তাদের লেখনির মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ফুঁটে ওঠে। তিনি তার পিতার ন্যায় লেখকদের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা শাখার ১৮৮তম নিয়মিত মাসিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শুক্রবার (৬ নভেম্বর) বিকালে সিলেট কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত আসরে সভাপতিত্ব করেন উক্ত পরিষদের সভাপতি বিশিষ্ট ছড়াকার অজিত রায় ভজন।
পরিষদের সাধারণ সম্পাদক কবি মিজান মোহাম্মদের পরিচালনায় সাহিত্য আসরে লেখাপাঠে অংশগ্রহণ করেন- সাবেক সভাপতি গীতিকবি হরিপদ চন্দ, কার্যকরী সদস্য বিশিষ্ট কবি সুমন বনিক, সাংবাদিক ছড়াকার হৃশিকেশ রায় শংকর, সিলেট আই নিউজের সম্পাদক ছড়াকার সাংবাদিক দেবব্রত রায় দিপন, মহানগর শাখার সভাপতি কাউন্সিলর কবি নাজনীন আক্তার কনা, সহ-সভাপতি কবি মোহাম্মদ নুরুল ইসলাম, অর্থ সম্পাদক কবি অমিতা বর্ধন, কবি জান্নাত আরা খান পান্না, ছড়াকার শহিদুল ইসলাম লিটন, কবি নিরঞ্জন চন্দ্র চন্দ, সাংগঠনিক সম্পাদক কবি প্রশান্ত লিটন, সংস্কৃতি সম্পাদক কবি বিজন চন্দ্র দাস বিজয়, কবি ফজলুল হক, সাস্টিয়ান এস এম ফাহাদ, সহ-সাধারণ সম্পাদক ছড়াকার আবদুল কাদির জীবন, কবি হেলাল আহমদ,কবি মো: বশির মিয়া, ছড়াকার স্বাগতা রানী দাস, কবি কে এম জুমায়েল বক্স প্রমুখ।
এছাড়া আসরে উপস্থিত ছিলেন- সাংবাদিক এমরান ফয়সল, সুফিয়া খানম, নবগোপাল তালুকদার, সংগঠক হীরা মোহন রায় প্রমূখ।
পঠিত লেখার উপর আলোচনা শেষে ১৮৮ তম সাহিত্য আসরে সেরা লেখক হিসেবে ছড়াকার শহিদুল ইসলাম লিটন নাম ঘোষণা করা হয়।
1 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
6 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
7 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
7 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
8 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
6 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
2 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন)